Monday, April 13, 2026

প্রাক্তন রাষ্ট্রপতির স্মৃতিতে জঙ্গিপুরের বাড়িতে তৈরি হচ্ছে লাইব্রেরি-মিউজিয়াম  

Date:

Share post:

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিতে লাইব্রেরি-মিউজিয়াম তৈরি হতে চলেছে মুর্শিদাবাদের জঙ্গিপুরে। এক সময়কার তাঁর সংসদীয় এলাকা জঙ্গিপুরে প্রণববাবুর বাড়িতেই সেই লাইব্রেরি-মিউজিয়াম তৈরির পরিকল্পনা করেন তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।

অভিজিৎবাবু জানিয়েছে, নিজের উদ্যোগেই তিনি এই লাইব্রেরি-মিউজিয়াম বানাবেন। যাতে আগামী প্রজন্ম দেশের প্রবাদপ্রতিম রাজনৈতিক ব্যক্তিত্ব তথা প্রথম বাঙালি রাষ্ট্রপতি সম্পর্কে জানতে পারে।

প্রসঙ্গত, তাঁর লোকসভা কেন্দ্র জঙ্গিপুরে এই বাড়িটি তৈরি করেছিলেন প্রণববাবু নিজেই। প্রণববাবুর কোনও দিন ওই বাড়িতে থাকা হয়নি। কারণ, ততদিনে তিনি রাষ্ট্রপতি হয়ে রাষ্ট্রপতি ভবন অর্থাৎ রাইসিনা হিল-এ চলে গেছিলেন।

এ প্রসঙ্গে প্রণব–পুত্র বলেছেন, “আমি বাবার ব্যক্তিগত জিনিসপত্র, বিশেষ করে তাঁর সংগ্রহে থাকা বিশাল সংখ্যক বই, উপহারসামগ্রী এনে ওই মিউজিয়ামে রাখব।”

 

 

Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...