Friday, June 26, 2026

অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগে স্কুলে ভাঙচুর, কোথায় জানেন?  

Date:

Share post:

দীর্ঘ লকডাউনের মধ্যেই অনলাইন ক্লাস চলেছে। তাই ফি মকুব না করে বরং পড়ুয়াদের কাছে বিভিন্ন খাতে অতিরিক্ত ফি নেওয়ায় অভিযোগ উঠলো ফের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বিরুদ্ধে। যার প্রতিবাদে আজ, বৃহস্পতিবার সকালে বিক্ষোভ দেখান পড়ুয়াদের অভিভাবকরা।

আরও পড়ুন:স্বাস্থ্যবিধি মেনে কীভাবে চলবে মেট্রো, সিদ্ধান্ত নিতে ফের বৈঠক শুক্রবার

অভিভাবকদের দাবি, করোনা আবহে ও লকডাউনের সময় কঠিন আর্থিক অনটনের মধ্যে টিউশন ফি ছাড়া অন্য সব ফি মকুব করতে হবে। টিউশন ফি ছাড়া বাড়তি ফি দিতে নারাজ অভিভাবকরা। কিন্তু এই নিয়ে আলোচনায় বসতে চাইছে না স্কুল কর্তৃপক্ষ। বেশ কয়েকদিন ধরেই দু’পক্ষের মধ্যে ঠাণ্ডা লড়াই চলছিল। অবশেষে আজ সেই ক্ষোভ চূড়ান্ত আকার ধারণ করে।

এদিকে স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, শুধু প্রতিবাদ নয় রীতিমতো ভাঙচুর করা হয় উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামের ওই নামী ইংরেজি মাধ্যম স্কুলে। দীর্ঘসময় বিক্ষোভ দেখানোর পর স্কুলের গেট ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন একাংশ।

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...