Wednesday, June 24, 2026

নিউ নর্মাল দুনিয়ায় বাধ্য হয়ে অনলাইন ক্লাস, ৭৫ শতাংশের পছন্দ শ্রেণিকক্ষই

Date:

Share post:

গত মার্চ মাস থেকে বন্ধ স্কুল কলেজ। গোটা শিক্ষাব্যবস্থাটা এখন অনলাইনে। সারা বিশ্বের পাশাপাশি এই দেশেও একই চিত্র। একাংশের শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনেই পঠনপাঠন চালু রেখেছে। কিন্তু অনলাইন ক্লাস হলেও, পড়ুয়াদের পছন্দ শ্রেণিকক্ষ। সমীক্ষা রিপোর্টে উঠে আসছে এমন তথ্য।

প্রশ্ন হলো ভারতের মতো দেশে কত জনের কাছে স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ, ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে? আদৌ এই ক্লাস করার সুযোগ সবাই পাচ্ছে তো? এর উত্তর খুঁজতেই সমীক্ষা শুরু করে এনএসডিএল ই গভর্নেন্স অধীনস্থ স্কলারশিপ ম্যানেজমেন্ট পোর্টাল বিদ্যাসারথি। ‘ইন্ডিয়া লকডাউন লার্নিং’ সমীক্ষা থেকে উঠে এসেছে বেশ কিছু তথ্য।

নিউ নর্মাল পরিস্থিতিতে প্রায় ১০ হাজার পড়ুয়ার পঠনপাঠন সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। নতুন এই ব্যবস্থায় পড়ুয়ারা কীভাবে মানিয়ে নিচ্ছে, এই পরিবর্তনে কোনও বাধার সম্মুখীন হয়েছে কি না তা জানতে চাওয়া হয়। সমীক্ষা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশের ৫৯ শতাংশ অনলাইন ক্লাস করছে হোয়াটসঅ্যাপ এবং জুম কলের মাধ্যমে। বাকি ৩০ শতাংশ অনলাইন ক্লাসে অংশ নিচ্ছে সংশ্লিষ্ট স্কুল বা কলেজের নিজস্ব অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে।

যদিও সমীক্ষা অনুযায়ী, পরিবর্তিত পরিস্থিতিতে অনলাইন ক্লাসের সঙ্গে শুধুমাত্র মানিয়ে নিয়েছে পড়ুয়ারা। পঠনপাঠনের ক্ষেত্রে তাদের প্রথম পছন্দ শ্রেণিকক্ষ। এই সংখ্যাটা প্রায় ৭৫ শতাংশ। ৩১ শতাংশ পড়ুয়ার বক্তব্য, বাড়িতে বসে অনলাইন ক্লাসে মনোযোগ দেওয়া কঠিন। ১২ শতাংশ পড়ুয়া অনলাইন ক্লাসে প্রশ্নের উত্তর স্পষ্ট ভাবে বুঝতে পারছে না।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...