Saturday, April 4, 2026

দেশজুড়ে ভয়ঙ্কর করোনার দাপট, অতীতের সব রেকর্ড ভেঙে একদিনে আক্রান্ত ৮৪ হাজার

Date:

Share post:

দেশজুড়ে মারণ ভাইরাস করোনার দাপট অব্যাহত। রোজ বিদ্যুৎ গতিতে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। তবে এবার আক্রান্তের সংখ্যা আপনার চোখ কপালে তুলবে।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৮৩,৮৮৩ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। এই নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮,৫৩,৪০৭ জন। পাশাপাশি এই ২৪ ঘন্টার মধ্যে দেশজুড়ে করোনার বলি হয়েছেন আরও ১০৪৩ জন রোগী। ফলে এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৭,৩৭৬। আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমন উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে চিকিৎসাধীন রয়েছেন ৮,১৫,৫৩৮ জন সক্রিয় করোনা রোগী। তবে কিছুটা স্বস্তির খবর, ইতিমধ্যেই করোনা জয়ের পর সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন ২৯,৭০,৪৯৩ জন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...