Monday, April 13, 2026

ফের ত্রাতার ভূমিকায় দেব, থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুর চিকিৎসার আশ্বাস

Date:

Share post:

ফের ত্রাতার ভূমিকায় ঘাটালের সাংসদ-অভিনেতা দেব। সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এক থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর দিকে।

পরিবারের আর্থিক ক্ষমতা নেই। শিশুটিকে মাসে দু’বার রক্ত দিতে হয়। আর্থিক ক্ষমতা না থাকার কারণেই দেবের কাছে সাহায্য চেয়েছিলেন এক ব্যক্তি। তাঁর বন্ধুর ভাইয়ের জন্য। ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবকে সাহায্য করার জন্য অনুরোধ করেন। লেখেন, “@idevadhikari
দাদা,বাচ্চাটি আমার বন্ধুর ভাই,থ্যালাসেমিয়া পেসেন্ট,মাসে দুবার রক্ত দিতে হয়(ব্লাড গ্রুপঃ- )।পরিবারের আর্থিক অনটনের জন্যে তা এখন হয়ে উঠছেনা। বাচ্চাটার শরীর দিন দিন খারাপ হচ্ছে দাদা। একটু যদি আর্থিকভাবে অথবা রক্তের ব্যবস্থা করে ওর পরিবারকে সাহায্য করা যায়। অনেক অনেক আশা নিয়ে তোমাকে জানালাম দাদা। তুমি একটু দেখো।❤🙂
@idevadhikari
, তুমিই যে এখন ত্রাতা।”

আরও পড়ুন : করোনা মোকাবিলায় MP অফিসকে আইসোলেশন ক্যাম্প বানালেন দেব

এই পোস্ট দেখে সাহায্যের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন ঘাটালের তৃণমূলের সাংসদ। বলেছেন, “আমার টিম এই বাচ্চাটির জন্য যথাযথ চেষ্টা করবে।”

প্রসঙ্গত, পরিযায়ীদের ঘরে ফিরিয়েছিলেন সাংসদ। দুঃস্থদের খারাপ সময়েও বারবার তাদের পাশে থেকেছেন তিনি। বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাতও। কয়েকদিন আগে বেলঘরিয়ার এক বৃদ্ধ মাস্ক বিক্রেতাকে সাহায্য করেছিলেন। দেবের সাহায্য করার ফলেই যাদবপুরের করোনা রোগী হাসপাতালে ভর্তি হতে পেরেছিলেন। এখানেই শেষ নয়। সম্প্রতি টালিগঞ্জের এক করোনা আক্রান্ত পরিবারের আর্জিতে নিত্যসামগ্রীও পৌঁছে দিয়েছেন তাঁদের কাছে। প্লাজমার ব্যবস্থা করেছেন করোনা আক্রান্ত রোগীর জন্য। এবার থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর চিকিৎসায় পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন সাংসদ-অভিনেতা দেব। তিন দিন আগেই নিজের সাংসদ দফতরকে আইসোলেশন ক্যাম্পে পরিণত করেছেন দেব। তার ভাল কাজের জন্য আরও বেশি সংখ্যক মানুষ তাঁর কাছে আসছেন সাহায্যের জন্য। সাংসদের ভালো কাজের দরুন আরও বেশি সংখ্যক মানুষ তাঁর কাছে আসছেন সাহায্যের জন্য।

আরও পড়ুন : প্রচারের আলোয় না থেকেও সোনুর মতোই মানবিক দেব! সবটা জানলে আপনিও গর্বিত হবেন

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...