Thursday, June 25, 2026

আগের ছুটি ফিরছে ব্যাঙ্কে, মাসে দুই শনিবার বন্ধ

Date:

Share post:

আবার আগের মতোই ছুটি ফিরছে ব্যাঙ্কে। ছুটি থাকবে প্রত্যেক মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার। এছাড়াও রবিবার যেমন ছুটি থাকে তেমনি থাকবে। নবান্ন সূত্রে এখবর জানানো হয়েছে।

অতিমারি পরিস্থিতিতে ব্যাঙ্ককর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানান, তাঁদের ছুটি যেন সপ্তাহে দুদিন করে দেওয়া হয়। গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময় তিনটের বদলে দু’টো করার প্রস্তাব দিয়েছিলেন তাঁরা। ব্যাঙ্ককর্মীদের দাবি মেনে লকডাউনের সময় থেকেই সপ্তাহে ৫ দিন ব্যাঙ্ক খোলার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময় তিনটের বদলে দুটো করে দেওয়া হয়েছিল। কিন্তু ফের আগের নিয়মে ফিরছে ব্যাঙ্ক। এবার থেকে রবিবার বাদে প্রত্যেক মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুন : পুলিশ দিবস উপলক্ষ্যে গান লিখলেন মুখ্যমন্ত্রী, গাইলেন ইন্দ্রনীল

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...