Friday, April 3, 2026

করোনা আক্রান্তও ধর্ষণের শিকার, ধৃত অ্যাম্বুল্যান্স চালক

Date:

Share post:

করোনা হয়েও রেহাই নেই। বিকৃতকামীরা করোনা রোগীকেও ছাড়ে না প্রমাণ হল কেরালার ঘটনায়। কেরলের পাঠানমথিত্তায় ধর্ষণের শিকার হলেন এক করোনা আক্রান্ত মহিলা। আর এক্ষেত্রে রক্ষকই ভক্ষক হল।

করোনা আক্রান্ত মহিলাকে অ্যাম্বুল্যান্সে করে যে চালক হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাচ্ছিল সুযোগ বুঝে সেই তার রূপ দেখাল। ফাঁকা অন্ধকার জায়গায় গাড়ি থামিয়ে মহিলার ওপর চলল যৌন নির্যাতন।পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর মহিলার ডাক্তারি পরীক্ষা হয়। তাতে যৌন অত্যাচারের প্রমাণ মিলেছে। অ্যাম্বুল্যান্স চালককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : ২০ বছর আগে মোদিকে ধমকেছিলেন এক আইপিএস অফিসার

সবচেয়ে আশ্চর্যের ব্যাপার করোনা রোগীকে যেখানে অন্যরা ছুঁতে ভয় পায়, সেখানে এমন একটা পাশবিক কাজ করার জন্য দুবার ভাবেনি অভিযুক্ত।

জানা গিয়েছে, শনিবার সন্ধেয় দুই মহিলা করোনা রিপোর্ট পজিটিভ আসে। কেরালার নিয়ম অনুযায়ী করোনা রুগিকে একমাত্র অ্যাম্বুল্যান্সেই হাসপাতালে নিয়ে যাওয়া যায়। সেই মতো দুই মহিলাকে তোলা হয়েছিল অ্যাম্বুল্যান্সে।পুলিশ সূত্রে খবর, মধ্যরাতে অ্যাম্বুল্যান্স এসেছিল।প্রথমে এক মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে বেড না থাকায় আর এক রুগিকে অন্যত্র নিয়ে যেতে বলা হয়। অভিযোগ, বছর ২২-এর তরুণীকে এরপর নির্জন জায়গায় এনে ধর্ষণ করে চালক।

এরপরই নড়ে বসে স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে ওই চালক আগেও অপরাধমূলক কাজকর্মে যুক্ত ছিল। অস্থায়ী ভিত্তিতে নিযুক্ত হয়েছিল। স্বাস্থ্য দফতর ঠিক করেছে এখন থেকে অ্যাম্বুল্যান্সে চালক ছাড়াও একজন থাকবেন। মহিলাদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে।

কয়েক মাস আগে চিনে যখন করোনা মহামারি তখন সেখানকার এক মহিলা কাশির অভিনয় করে, করোনা আক্রান্ত জানিয়ে রেহাই পেয়েছিলেন ধর্ষণের হাত থেকে। মহিলার বাড়িতে ডাকাতির সময় দুষ্কৃতী তাঁকে ধর্ষণের চেষ্টা করেছিল। কিন্তু তিনি বলেছিলেন, তিনি করোনা পজিটিভ। সেটা জানার পর দুষ্কৃতী পালিয়েছিল। এর ভারতের এক রাজ্যে করোনা রুগি জানার পরেও তাঁকে যে ভাবে নির্যাতন করা হল তা যথেষ্ট উদ্বেগের।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...