Saturday, June 20, 2026

আবার দাউদ! মুখ্যমন্ত্রী ঠাকরের ‘মাতশ্রী’ উড়িয়ে দেওয়ার হুমকি

Date:

Share post:

আবার দাউদ ইব্রাহিমের হুমকি। এবার ঠাকরে পরিবারকে। উদ্ধব ঠাকরে পরিবারের পারিবারিক ঐতিহ্যমণ্ডিত ‘মাতশ্রী’ উড়িয়ে দেওয়ার হুমকি দিল দাউদ গ্যাং। রবিবার ফোন মারফত এই খবর পাওয়ার পরেই মাতশ্রীর নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়।

কেন হঠাৎ এই হুমকি? মুম্বই পুলিশের কাছে এ নিয়ে নির্দিষ্ট করে কোনও তথ্য নেই। তবে ধারণা, আবার দাউদ ইব্রাহিমের হুমকি। এবার ঠাকরে পরিবারকে। উদ্ধব ঠাকরে পরিবারের পারিবারিক ঐতিহ্যমণ্ডিত ‘মাতশ্রী’ উড়িয়ে দেওয়ার হুমকি দিল দাউদ গ্যাং। রবিবার ফোন মারফত এই খবর পাওয়ার পরেই মাতশ্রীর নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়।

কেন হঠাৎ হুমকি দেওয়া হচ্ছে? করা হচ্ছে দুটি কারণে। প্রথমত সুশান্ত সিং রাজপুত মামলার কারণ। এই মামলায় ড্রাগ মামলার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে ৮জন গ্রেফতার হয়েছে। ক্রমশ মামলা স্পর্শকাতর হচ্ছে। এই মামলায় বড় মাথা জড়িয়ে যাওয়ার আশঙ্কা। তাতেই কি হুমকি?

দ্বিতীয় কারণ, মুম্বইয়ের কিছু ফিল্ম রিলিজ নিয়ে বিতর্ক চলছে। সেই বিতর্কের পিছনে দাউদ গ্যাংয়ের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। এদিন দুবাই থেকে ফোন যায় মাতশ্রীতে। এই বাড়িতেই থাকেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও তাঁর পুত্র তথা মন্ত্রী আদিত্য ঠাকরে। ফলে সকাল থেকে পুলিশ আর গোয়েন্দা ছেয়ে ফেলেছে বাড়ি। অনেকদিন পর মুম্বইয়ে দাউদের হুমকি। কেন? দাউদ বেঁচে রয়েছে সেটাই প্রমাণ করার চেষ্টা? অনেকে তেমনটাই মনে করছে।

আরও পড়ুন- করোনা আক্রান্তও ধর্ষণের শিকার, ধৃত অ্যাম্বুল্যান্স চালক

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...