Saturday, April 4, 2026

‘বিজেপির বড় দালাল রাজ্যপাল’, ধনকড়কে নজিরবিহীন তোপ সাংসদ কল্যাণের

Date:

Share post:

“জগদীপ ধনকড় বিজেপির বড় দালাল”৷ এই ভাষাতেই এবার রাজ্যপালকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

রবিবার হুগলির চাঁপদানিতে এক রক্তদান শিবিরের মঞ্চ থেকে রাজ্যপালকে নজিরবিহীন
তোপ দেগে তিনি বলেন, “২০২১-এর বিধানসভা নির্বাচনের পর এই রাজ্যপালকেই ফের শপথ গ্রহণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকতে হবে৷ সেদিন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ বলে চোখ মুছতে মুছতে বাড়ি ফিরবেন ধনকড়।”

পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও আক্রমণ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “১৮ জন CISF- এর কোলে চেপে শ্রীরামপুরে রাজনীতি করতে আসার থেকে বরং শাড়ি পরে আয়।” বিজেপিকে সতর্ক করে তিনি বলেন, ”৩৪ বছর লড়াই করে বাংলায় এসেছি। বিজেপির অনেকের নাম শোনা যাচ্ছে, এরা নাকি সব বাংলার মুখ্যমন্ত্রী হবেন। বিজেপি তো একুশের ভোটে ১৮ টা আসনও পাবে না৷ গত ৭ মাস ধরে করোনা ও আমফান- পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করে চলেছেন, তাতে স্পষ্ট হয়েছে মুখ্যমন্ত্রী নন, বাংলার মানুষের মায়ের সমান মমতা।” কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের উত্তরে জগদীপ ধনকড় বা দিলীপ ঘোষ এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি৷

আরও পড়ুন- কামারহাটিতে বোমা বিস্ফোরণে মৃত ২, গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন ১

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...