Monday, June 22, 2026

মাদক নিয়ে সরব কঙ্গনাই একসময় হ্যাশের নেশা করতেন

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগের তথ্য সামনে আসতেই বিস্ফোরক কঙ্গনা রানাউত। তাঁরই প্রাক্তন প্রেমিক শেখর সুমনের ছেলে অধ্যয়ন সুমন সম্প্রতি জানিয়েছেন, বলিউডের মাদক পার্টির অন্যতম সাক্ষী তিনি। কঙ্গনার প্রশংসাও করেছেন। বলিউডের ৯৯ শতাংশই কোনও না কোনও সময় মাদক নিয়েছেন কঙ্গনার এই বক্তব্যের প্রেক্ষিতে কোনও কথা না বললেও, মাদকের বিরোধিতায় সরব হয়েছেন অধ্যয়ন।

আরও পড়ুন : কঙ্গনাকে অশালীন ভাষায় কটুক্তি সঞ্জয় রাউতের, চাঁচাছোলা ভাষায় জবাব অভিনেত্রীর

কিন্তু জানেন কি, এই অধ্যয়নই একসময় বলেছিলেন অভিনেত্রী হ্যাশের নেশা করতেন। তাঁকেও জোর করেছিলেন মাদক নিতে। কিন্তু তিনি নেননি। ২০১৬ সালে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে এ নিয়ে মুখ খুলেছিলেন অধ্যয়ন। জানিয়েছিলেন, বেশ কয়েকবার হ্যাশের নেশা করেছেন কঙ্গনা। পরে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। তারপরও অধ্যয়ন চেয়েছিলেন কঙ্গনা ভালো থাকুক।

সম্প্রতি বলিউডের মাদক যোগ নিয়ে বিস্ফোরক সমস্ত মন্তব্য করছেন কঙ্গনা রানাউত। মাদক পার্টি থেকে শরু করে বড় বড় অভিনেতা, অভিনেত্রীরা নেশা করেন বলে ইঙ্গিত তাঁর। তবে সেই কঙ্গনাও কিন্তু একসময় মাদকাসক্ত ছিলেন।কিছুদিন আগেই কঙ্গনা রণবীর সিং, রণবীর কাপুর, অয়ন মুখোপাধ্যায়, ভিকি কৌশিককে রক্ত পরীক্ষা করিয়ে তাঁরা যে মাদকাসক্ত নন তা প্রমাণ করতে বলেছিলেন। সেই কঙ্গনার নিজের জীবনেও মাদক যোগ ছিল, তা নতুন করে ভাইরাল।

এদিকে ঠোঁট কাটা নায়িকা মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছেন। তাতেই বেজায় চটেছে মহারাষ্ট্রের শিবসেনা সরকার। নেতা সঞ্জয় রাউত হুঁশিয়ারি দিয়েছেন কঙ্গনাকে মুম্বইয়ে ঢুকতে দেবেন না। লকডাউনের সময় থেকেই মানালির বাড়িতে কঙ্গনা।তিনি জানিয়েছেন ৯ সেপ্টেম্বর মুম্বই ঢুকবেনই। দেখবেন কে, কী করে।

Related articles

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...