Tuesday, June 23, 2026

দ্বিতীয় দিনেও ছাড়া পেলেন রিয়া, কাল ফের জেরা করবে এনসিবি

Date:

Share post:

অবশেষে দ্বিতীয় দিনের জেরার পর ছাড়া পেলেন সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী।

রবি ও সোমবার পরপর দুদিন মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ১৪ ঘণ্টার বেশি সময় ধরে জেরা হয়েছে তাঁর। কাল ফের তাঁকে জেরা করবে নারকোটিক কন্ট্রোল ব্যুরো। সোমবার এনসিবির দ্বিতীয় দিনের জেরায় নিষিদ্ধ মাদক সংক্রান্ত প্রশ্নে বলিউডের কয়েকজন প্রথমসারির অভিনেতা,পরিচালক ও প্রযোজকের নাম তদন্তকারীদের জানিয়েছেন রিয়া চক্রবর্তী। পাশাপাশি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে গভীরভাবে মাদকাসক্ত বলেও উল্লেখ করেছেন তাঁর বান্ধবী। সূত্রের খবর, বলিউডের প্রভাবশালী তারকা মহলে কীভাবে খুল্লামখুল্লা নিষিদ্ধ মাদকের ব্যবহার হয় এবং এই মাদকচক্র কতটা শক্তিশালী সেই বর্ণনা দিয়েছেন রিয়া। একইসঙ্গে স্বীকার করে নিয়েছেন ভাই শৌভিক চক্রবর্তীর মাধ্যমে সুশান্তের জন্য মাদক সরবরাহের পুরো তথ্যই তাঁর নিজের গোচরে ছিল।

সোমবার পাঁচ আধিকারিকদের সামনে জেরায় রিয়া বলিউডি সুপারস্টার সহ প্রায় ১৮/১৯ জনের নাম করেছেন, যাদের মধ্যে কয়েকজন মাদক পাচারকারীও আছে। শুধু তার ভাই শৌভিক নয়, রিয়ার সঙ্গেও মাদক পাচারকারীদের নিয়মিত কথা ও যোগাযোগের প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। দ্বিতীয় দিনের জেরায় রিয়া নিজেও তা স্বীকার করে নেন। এনসিবির হাতে গ্রেফতার হওয়া মাদক পাচারকারী বসিত তাদের বাড়িতে এসেছিল বলেও জেরায় জানিয়েছেন রিয়া। সোমবার দ্বিতীয় দফার জেরায় রিয়াকে তাঁর ভাই শৌভিক চক্রবর্তীর মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। ভাইয়ের সামনে মুখোমুখি জেরায় আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন রিয়া। সৌভিকও কান্নায় ভেঙে পড়েন। নিষিদ্ধ মাদক কেনাবেচা সংক্রান্ত আরও বিস্তারিত সূত্র পেতে এবং বিভিন্ন তথ্যের অসঙ্গতি দূর করতে রিয়াকে বসানো হয় ধৃত স্যামুয়েল মিরান্ডা ও দীপেশ সাবন্তের সঙ্গেও। তারা সকলেই মাদক যোগের বিষয়ে রিয়া চক্রবর্তীর সরাসরি যুক্ত থাকার কথা জানিয়েছেন, যা শেষপর্যন্ত অস্বীকার করতে পারেননি প্রয়াত অভিনেতার বান্ধবী। তবে নিজে নিষিদ্ধ মাদক কখনও ব্যবহার করেননি বলে এদিনও ফের জানিয়েছেন রিয়া।

আরও পড়ুন : জেরায় বলিউড স্টারদের নাম রিয়ার মুখে

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...