Friday, April 3, 2026

পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর গলা কেটে খুন, গ্রেফতার স্বামী

Date:

Share post:

পারিবারিক অশান্তির জেরে শহরে ফের এক খুনের ঘটনা। এবার তিলজলায় এক মহিলার গলা কাটা দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতার নাম নাজনিন বেগম (৩৭)। মহিলার বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে এই খুনের ঘটনায় ইতিমধ্যেই মৃতার স্বামীকে গ্রেফতার করেছে তিলজলা থানার পুলিশ। তার নাম মহম্মদ সেলিম। প্রথমে অবশ্য গা ঢাকা দিয়েছিল সেলিম। পরে তাকে নারকেলডাঙা এলাকা থেকে সেলিমকে গ্রেফতার করে পুলিশ। বাড়ির পাশের একটি পরিত্যক্ত এলাকা থেকে
উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটিও।

প্রতিবেশীরা জানাচ্ছেন, এই দম্পতির মধ্যে প্রতিদিনই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। খুনের আগেও ঝগড়ার আওয়াজ পান স্থানীয়রা। তাই স্বামী-স্ত্রীর সম্পর্কে বিবাদের জেরেই এই খুন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন- বাবাকে খুন করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল ছেলে! তারপর?

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...