Wednesday, March 25, 2026

জেরায় বলিউড স্টারদের নাম রিয়ার মুখে

Date:

Share post:

এনসিবির দ্বিতীয় দিনের জেরায় বলিউডের কয়েকজন প্রথমসারির অভিনেতা,পরিচালক ও প্রযোজকের নাম তদন্তকারীদের জানিয়েছেন রিয়া চক্রবর্তী। পাশাপাশি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে গভীরভাবে মাদকাসক্ত বলেও উল্লেখ করেছেন তাঁর বান্ধবী। সূত্রের খবর, বলিউডের প্রভাবশালী তারকা মহলে কীভাবে খুল্লামখুল্লা নিষিদ্ধ মাদকের ব্যবহার হয় এবং এই মাদকচক্র কতটা শক্তিশালী সেই বর্ণনা দিয়েছেন রিয়া। একইসঙ্গে স্বীকার করে নিয়েছেন তাঁর ভাই শৌভিক চক্রবর্তীর মাধ্যমে সুশান্তের জন্য মাদক সরবরাহের পুরো তথ্যই তার গোচরে ছিল। প্রকাশ্যে অস্বীকার করলেও রিয়া নিজেও ড্রাগ নিয়েছেন বলে মনে করছেন নারকোটিক কন্ট্রোল ব্যুরোর তদন্তকারীরা।

সোমবার পাঁচ আধিকারিকদের সামনে জেরায় রিয়া বলিউডি সুপারস্টার সহ প্রায় ১৮/১৯ জনের নাম করেছেন, যাদের মধ্যে কয়েকজন মাদক পাচারকারীও আছে। শুধু তার ভাই শৌভিক নয়, রিয়ার সঙ্গেও মাদক পাচারকারীদের নিয়মিত কথা ও যোগাযোগের প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। দ্বিতীয় দিনের জেরায় রিয়া নিজেও তা স্বীকার করে নিয়েছেন। এনসিবির হাতে গ্রেফতার হওয়া মাদক পাচারকারী বসিত তাদের বাড়িতে এসেছিল বলেও জেরায় জানিয়েছেন রিয়া। সোমবার দ্বিতীয় দফার জেরায় রিয়াকে তাঁর ভাই শৌভিক চক্রবর্তীর মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। বক্তব্যের অসঙ্গতি দূর করতে রিয়াকে বসানো হবে ধৃত স্যামুয়েল মিরান্ডা ও দীপেশ সাবন্তের সঙ্গেও। সুশান্তকাণ্ডে মাদক যোগের তদন্তে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এখনও যা যা তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, তাতে তাঁর গ্রেফতারি এখন সময়ের অপেক্ষা।

আরও পড়ুন- দেশের অর্থব্যবস্থার গতি আনার জন্য আরও গবেষণা প্রয়োজন, বার্তা রাষ্ট্রপতির

 

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...