Sunday, June 14, 2026

দেশের অর্থব্যবস্থার গতি আনার জন্য আরও গবেষণা প্রয়োজন, বার্তা রাষ্ট্রপতির

Date:

Share post:

গবেষণার ক্ষেত্রে আরও জোর দিতে হবে। জাতীয় শিক্ষানীতি নিয়ে সম্মেলনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই বার্তা দেন কেন্দ্রকে। এদিনের ভার্চুয়াল সম্মেলনে রাষ্ট্রপতি সাফ জানিয়েছেন, দেশের অর্থব্যবস্থার গতি আনার জন্য গবেষণা প্রয়োজন। তথ্য দিয়ে তিনি বলেন, মোট জিডিপি- র ২.৪ শতাংশ গবেষণা খাতে ব্যবহার করে আমেরিকা, ৪.২ শতাংশ দক্ষিণ কোরিয়া, ৪.৩ শতাংশ ইজরায়েল। সেখানে গবেষণার ক্ষেত্রে ভারতে মাত্র ০.৭ শতাংশ জিডিপি ধার্য করা হয়েছে। কেন্দ্র এবং রাজ্যগুলিকে গবেষণার ক্ষেত্রে আরও উৎসাহ দেওয়ার কথা বলেছেন রাষ্ট্রপতি।

এদিন রামনাথ কোবিন্দ বলেন, “পড়ুয়াদের সঙ্গে সাহিত্য এবং সংস্কৃতির পরিচয় করাতে হবে। মহাত্মা গান্ধী লেখাপড়া নিয়ে যে বৈজ্ঞানিক দিক দেখিয়েছিলেন সেটা শিক্ষানীতিতে প্রয়োগ করা হয়েছে। বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলিকে ভারতে এসেছে পাঠদানের অনুমতি দেওয়া হবে। রাষ্ট্রীয় অনুসন্ধান ফাউন্ডেশন তৈরি করা হবে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে হাত মিলিয়ে কাজ করতে হবে। ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম তৈরি করা হচ্ছে। এনইটিএফ এর মাধ্যমে রাজ্যের শিক্ষাক্ষেত্রে পরামর্শ দেওয়া হবে।

একইসঙ্গে রাষ্ট্রপতি এদিন বলেন, “তক্ষশীলা, নালন্দা, বিক্রমশিলার থেকে অনুপ্রেরণা নিয়ে উচ্চশিক্ষার প্রসার ঘটাচ্ছে কেন্দ্র। উচ্চশিক্ষার জন্য ক্লাস্টার তৈরি করা হবে।শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের মধ্যে অসামঞ্জস্য লক্ষ্য করা যায়। শিক্ষানীতি প্রয়োগ করতে গেলে কেন্দ্র এবং রাজ্যের সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করতে হবে। যেসব ক্ষেত্রে শূন্যপদ আছে, সেই সব শূন্যপদে যোগ্য লোক নিয়োগ করতে।” ভারতকে নলেজ হাব বানানোর জন্য রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন- ২৫ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনা করুন, রাজ্যগুলিকে বার্তা মোদির

 

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...