Wednesday, March 25, 2026

ব্রাজিলকে টপকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ করোনা সংক্রমিত দেশ ভারত

Date:

Share post:

ভয়ঙ্কর উদ্বেগ বাড়িয়ে ব্রাজিলকে টপকে বিশ্বের দ্বিতীয় করোনা আক্রান্ত সংক্রমিত দেশ ভারত। তার আগে শুধু আমেরিকা। সেপ্টেম্বর পড়ে গেলেও দেশজুড়ে করোনার দাপট অব্যাহত। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। এই নিয়ে টানা দ্বিতীয় দিন হিসেবে একদিনে ৯০ হাজার করোনা আক্রান্তর রেকর্ড হলো সারা দেশে।

এই মুহুর্তে দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪২ লক্ষ ৪ হাজার ৬১৩। যার ফলে ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে ভারত। ব্রাজিলের মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪১ লক্ষ ৩৭ হাজার ৬০৬। তবে এখনও প্রথম স্থানে আমেরিকা। সে দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৬৪ লক্ষ ৬০ হাজার ২৫০। এক মাস ধরে সারা বিশ্বের মধ্যে প্রতিদিন সর্বোচ্চ করোনা আক্রান্তর হদিশ মিলছে ভারতে।

তবে ভারতে সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যাও বাড়ছে। দেশজুড়ে এ পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ৩২ লক্ষ ৫০ হাজারেরও বেশি মানুষ। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ হাজার ৫৬৪ জন। দেশে এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭১ হাজার ৬৪২ জন।

আরও পড়ুন- দেশের অর্থব্যবস্থার গতি আনার জন্য আরও গবেষণা প্রয়োজন, বার্তা রাষ্ট্রপতির

Related articles

আরামবাগ সরকারি হাসপাতালে ৩৪ ডাক্তারকে ভোটার ডিউটি! বেনজির নির্দেশ কমিশনের

ভোটের (2026 Election) ডিউটির জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৪ জন চিকিৎসককে চিঠি পাঠালো কমিশন (Election Commission)। একসঙ্গে...

প্রতিদিন প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা ! হাইকোর্টকে চিঠি কমিশনের 

সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ নিয়ে প্রতিদিন একটা করে নতুন নাটক নির্বাচন কমিশনের। এবার জানানো হল প্রতিদিন...

বেঁচে থাকতে NRC হবে না! ময়নাগুড়ির সভা থেকে চা শ্রমিক-আলু চাষিদের পাশে থাকার আশ্বাস মমতার

চালসার পর বুধবার ময়নাগুড়িতে জনসংযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একহাত...

IPL: রাজস্থান দল বিক্রিতে ওয়ার্নের পরিবারের বিপুল অর্থ প্রাপ্তি, জানুন নেপথ্যের অঙ্ক

বিপুল অঙ্কে বিক্রি হল রাজস্থান রয়্যালস। এতেই বিপুল অর্থ প্রাপ্তি প্রয়াত শেন ওয়ার্নের (Shane Warne) পরিবারের। ২০০৮ সালে...