Saturday, March 28, 2026

অপহরণে হাত নেই, অরুণাচল চিনেরই, চিনা দাবিতে নয়া বিতর্ক

Date:

Share post:

পূর্ব লাদাখে চিনা লাল ফৌজের রক্তচক্ষু। অরুণাচল প্রদেশ থেকে পাঁচ যুবককে অপহরণের অভিযোগ। দুই জায়গাতেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা যখন ক্রমবর্ধমান, চিন ফের স্পষ্ট করল অরুণাচল প্রদেশকে তারা স্বীকৃতি দেয়নি। অরুণাচল চিনেরই অংশ। দক্ষিণ তিব্বতের একটি অঞ্চল।

অরুণাচল প্রদেশকে ভারতের অংশ বলে মানতে বরাবরই নারাজ চিন। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিঝিয়ানের এমন দাবি ফের উস্কে দিয়েছে বিতর্ক।পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনা ফৌজের উপস্থিতিতে উত্তেজনা বাড়ছে। উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকের পরও ভারতীয় ভূ-খণ্ড থেকে সরছে না চিনের সেনা। এরপর পরিস্থিতি জটিল হয় শনিবার অরুণাচল প্রদেশের নাচো সার্কেলের পাঁচ যুবককে অপহরণের খবরে। অভিযোগ সেরা ৭ জঙ্গল এলাকা থেকে তাজিন সম্প্রদায়ের পাঁচ জনকে তুলে নিয়ে যায় লাল ফৌজ। ভারতীয় সেনা বিষয়টি জানতে চেয়ে জরুরি ভিত্তিতে চিনকে বার্তা পাঠালে তারা সাফ জানায়, এ নিয়ে কিছু জানা নেই। এই প্রসঙ্গ ধরেই মুখ খোলে চিনের বিদেশ মন্ত্রক। জানায়, অরুণাচল চিনের অংশ। আর ভারতীয় যুবকদের নিখোঁজের সঙ্গে তাঁদের সম্পর্ক নেই।

আরও পড়ুন : প্যাংগংয়ে এলএসি পেরিয়ে গুলি চালিয়েছে ভারতীয় সেনা, দাবি চিনের

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজুজু রবিববার হট লাইনে চিনকে বার্তা পাঠিয়েছিলেন। চিনের এমন কথাবার্তা যে এদেশ মোটেই ভালো চোখে দেখছে না স্পষ্ট করা হয়েছে।জানা গিয়েছে, শনিবার জঙ্গলে গিয়েছেন তাজিন সম্প্রদায়ের পাঁচ যুবক। তাঁদের পরিবার ও অরুণাচলের কয়েকজন জনপ্রতিনিধির অভিযোগ, চিনা বাহিনী ওই যুবকদের অপহরণ করেছে। সূত্রের খবর, নিখোঁজের তালিকায় রয়েছে টচ সিংগম, প্রসাত রিংলিং, ডোংতু এবিয়া, তানু বাকের ও নাগারু দিরি।

মে মাসের মধ্যভাগ থেকে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দাঁড়িয়ে রয়েছে চিনের ফৌজ। তখন থেকেই উত্তেজনা। ভারতের ভূ-খণ্ডে থাকা কয়েকটি ফিঙ্গার পয়েন্টও তারা দখল করে রয়েছে বলে সূত্রের খবর। ১৫ জুন ভারতীয় ভূ-খণ্ডে ঢুকে চিনা হামলার পর সতর্ক ভারতও। আলোচনায় বিষয়টি মিটিয়ে নিলে ভালো, নয়তো ভারতও দেশের সার্বভৌমত্ব রক্ষায় পিছু হটবে না স্পষ্ট করে দেওয়া হয়েছে। চুশুল-সহ একাধিক জায়গায় উত্তজেনা প্রশমনে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভারত-চিনের সেনা কম্যান্ডার স্তরের উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে। কিন্তু তার পরেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনা সেনার ক্রমাগত আনাগোনা স্পষ্ট। উপগ্রহ চিত্রে সেখানে চিনা সেনার তত্পরতা ধরা পড়েছে।

এদিকে অরুণাচল প্রদেশ নিয়ে চিনের সঙ্গে ভারতের মনোমালিন্য দীর্ঘদিনের। সাম্প্রতিক ঘটনায় চিন-ভারত সম্পর্ক আরও জটিল হচ্ছে বলেই বিশেষজ্ঞদের মত।

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...