Friday, March 13, 2026

প্যাংগংয়ে এলএসি পেরিয়ে গুলি চালিয়েছে ভারতীয় সেনা, দাবি চিনের

Date:

Share post:

মধ্যরাত থেকে হঠাৎ সীমান্ত পরিস্থিতি নিয়ে কাঁদুনি গাওয়া শুরু করল চিন! প্যাংগং সো সংলগ্ন এলাকা নিয়ে অভিযোগ তুলেছে চিনের লাল ফৌজ। সোমবার গভীর রাতে এই নিয়ে ফের উত্তপ্ত হল পরিস্থিতি। এবার চিনের সেনাবাহিনী দাবি করেছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা এলএসি অতিক্রম করে চিনের সীমানায় ঢুকে গুলি চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এই বিষয়ে এখনও ভারতের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

চিনের জিনপিং সরকারের মুখপত্র ‘গ্লোবাল টাইমস’ সোমবার গভীর রাতে দাবি করেছে, শেনপাও পাহাড়ের কাছে প্যাংগং সো-র দক্ষিণ তীরে ভারতীয় সেনা ফের প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করেছে। লাল ফৌজের ওয়েস্ট থিয়েটার কম্যান্ডের মুখপাত্রকে উদ্ধৃত করেছে চিনের সরকারি সংবাদপত্র। শুধু তাই নয়, তাদের দাবি, নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারত গুলিও চালিয়েছে। এই পরিস্থিতিতে চিন পাল্টা জবাব দিয়েছে বলেও দাবি তাদের। তবে সঠিক কী ঘটেছে, পাল্টা প্রতিক্রিয়াই বা কী, গোটা ঘটনায় এখন পরিস্থিতি ঠিক কীরকম রয়েছে তার বিস্তারিত বিবরণ ভারত বা চিন কোনও তরফেই এখনও পাওয়া যায়নি। তবে ভারতের সামরিক বিশেষজ্ঞদের একাংশের অনুমান, কোনও প্ররোচনা ছাড়া ভারত একতরফা সক্রিয়তা দেখিয়েছে বা গুলি ছুড়েছে এটা ঠিক বিশ্বাসযোগ্য নয়।

প্রসঙ্গত, গত মাসের শেষ থেকেই লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ অংশে নতুন করে সমস্যা শুরু হয়েছে। তবে সঙ্গে সঙ্গে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতও। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় প্যাংগং লেকের উত্তরে ফিঙ্গার ৪-এর একটি গুরুত্বপূর্ণ এলাকাও দখল করে নেয় ভারতীয় সেনা। তাতে গাত্রদাহ বেড়েছে চিনের। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওই অঞ্চলটি এখন ভারতের দখলে। দীর্ঘদিন ধরে ভারত সীমান্ত বিরোধে সহিষ্ণুতার নীতি নিয়ে চলেছে। কিন্তু চিনের বেআইনি আগ্রাসনের মুখে ভারতীয় সেনাও এখন প্রতি পদক্ষেপে পাল্টা দিতে ছাড়ছে না। আর এতেই অস্বস্তি ও উষ্মা বাড়ছে চিনের।

spot_img

Related articles

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান...

ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, বিবৃতি ট্রাম্প সেনাবাহিনীর

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই পশ্চিম ইরাকে ভেঙে পড়ল আমেরিকার (US Military Aircraft Crash) সামরিক বিমান কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান...

সাত অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে: ২০০ স্বাক্ষরে ইমপিচমেন্ট পাশ সময়ের অপেক্ষা!

সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট পাশ হওয়া কী সময়ের অপেক্ষা? শুক্রবার তৃণমূলের নেতৃত্বে বিরোধী সাংসদরা...