Tuesday, June 9, 2026

রাজ্য জুড়ে আজ পালিত হবে ‘পুলিশ দিবস’, গান লিখেছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যের সর্বত্র আজ, মঙ্গলবার পালিত হবে ‘পুলিশ দিবস’৷

পুলিশের ভূমিকাকে কুর্নিশ জানাতে এবং পুলিশকে সম্মান জানাতে একটি বিশেষ দিন ইতিমধ্যেই উৎসর্গ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের সিদ্ধান্ত, এখন থেকে প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম দিন ‘পুলিশ দিবস’ পালন করবে রাজ্য সরকার।

ওই ঘোষণা অনুসারে চলতি বছরের ১ সেপ্টেম্বর
‘পুলিশ ডে’ বা পুলিশ দিবস উদ্‌যাপন হওয়ার কথা থাকলেও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্র‌য়াণের জেরে ছুটি ঘোষণা করায় সেই পরিকল্পনা পিছিয়ে যায়। ঠিক হয়, ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার এ বছরের পুলিশ দিবস পালন করা হবে।

এদিন রাজ্য জুড়ে পুলিশকে সম্মান জানিয়ে হবে নানা অনুষ্ঠান, সংবর্ধনা। আর এই দিনের কথা মাথায় রেখেই নতুন গান রচনা করে তাতে সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘উ‌ই স্যালুট ইউ, পুলিশ ডে, উই স্যালুট ইউ…’‌ শীর্ষক গানটি গাইবেন রাজ্যের তথ্য সংস্কৃতি ও পর্যটন দফতরের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন। গানটির প্রথমে ইংরেজি থাকলেও পরে পুরোটাই বাংলায়৷ মহামারি পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে পুলিশের অক্লান্ত পরিশ্রম এবং দায়িত্ব, কর্তব্যের কথা উঠে এসেছে এই গানে।

মুখ্যমন্ত্রী আগেই বলেছেন, “পুলিশের আত্মত্যাগ মনে রাখার মতো। ছোটখাটো ভুল হয়ে গেলে আমরা তাদের গালাগালি দিই। সারাক্ষণই যেন তারা গোলমাল করছে, আইনশৃঙ্খলা সামলাতে পারছে না। একটা দু’টো ঘটনা যদি ঘটেও যায়, সেটা নিয়ে যাঁরা শুধু নিন্দা বা মিথ্যাসুলভ আচরণ করেন, কথায় কথায় বাংলার পুলিশকে বদনাম করে বেড়ান, আমি তাঁদের বলি, নিজেদের রাজ্যের দিকে তাকিয়ে দেখুন। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাত, দিল্লিতে কী হচ্ছে, তার সঙ্গে তুলনা করলে এ রাজ্যের পুলিশ সেরা। আর কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের থেকেও ভাল কাজ করছে।”
মুখ্যমন্ত্রী বলেছেন, অনেক পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। ১৮ জনের মৃত্যুও হয়েছে। তার পরেও সামাজিক দায়িত্ব পালন করছে বাহিনী। তাই প্রতি বছর ১ সেপ্টেম্বর ‘পুলিশ দিবস’ হিসেবে পালন করবে রাজ্য৷ সাধারণ মানুষের সঙ্গে পুলিশের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন করতে পুলিশ দিবস পালিত হবে।”

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...