Tuesday, June 9, 2026

রাজ্য পুলিশের ১৫ সদস্যের ওয়েলফেয়ার বোর্ড, শীর্ষে DG, সদস্য ২ কনস্টেবলও

Date:

Share post:

মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন রাজ্য পুলিশের জন্য ওয়েলফেয়ার বোর্ড তৈরি করা হবে৷0

সেই ঘোষণা অনুসারেই গঠিত হলো “পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার বোর্ড”৷ মোট ১৫ সদস্যের এই বোর্ডের চেয়ারম্যান হয়েছেন রাজ্য পুলিশের DG বীরেন্দ্র৷ ADG & IGP রণবীর কুমার বোর্ডের ভাইস চেয়ারম্যান ৷ ওয়েলফেয়ার বোর্ডের সদস্য-সচিব হচ্ছেন DIG ( P & W) সব্যসাচী রমন মিশ্র৷ এছাড়া বোর্ডের সদস্য করা হয়েছে ১২ জন৷ এর মধ্যে ৪ জন SI, ৫ জন ASI, ১ জন PD এবং ২ জন কনস্টেবল পদমর্যাদার পুলিশকর্মী আছেন৷
নিচুতলার পুলিশকর্মীদের সুযোগ-সুবিধার দিকে নজর রাখতেই এই ওয়েলফেয়ার বোর্ড তৈরি করা হয়েছে। প্রথমে ২০১২ সালে এই বোর্ড তৈরি হয়েছিল। কিন্তু সেই বোর্ড ততখানি সক্রিয় ছিল না বলেই নতুন বোর্ড তৈরির সিদ্ধান্ত হয়েছে। কিছুদিন আগে পুলিশ ট্রেনিং স্কুল, গরফা থানা এবং সল্টলেকে কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটেলিয়নে নিচুতলার পুলিশের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ সরকারকে প্রবল অস্বস্তিতেও ফেলেছিল। মহামারি পরিস্থিতিতে প্রবলভাবে প্রশ্ন উঠেছিলো নিচুতলার পুলিশকর্মীদের সুরক্ষা নিয়েও। আজ, ‘পুলিশ দিবস’-এ সরকারিভাবে এই ওয়েলফেয়ার বোর্ডের ঘোষণা হবে৷

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...