Tuesday, April 7, 2026

পুজোর গুজব: কান ধরে ওঠবোসের চ্যালেঞ্জ মমতার

Date:

Share post:

পুজোয় নির্দেশাবলী জারি করেছে রাজ্য সরকার। এমন একটি পোস্ট কয়েকদিন ধরেই ঘুরছে হোয়াটসঅ্যাপে। মঙ্গলবার, নবান্নে ‘পুলিশ ডে’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পোস্টের তীব্র সমালোচনা করেন। এ বিষয়ে নাম না করে বিজেপিকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ওদের নাম নিলে বেশি প্রচার পেয়ে যাবে।

মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, দুর্গাপূজা নিয়ে গেরুয়া শিবিরের আইটি সেল মিথ্যা প্রচার করছে। যারা এই পোস্টটি করেছে, তাদের ধরার ব্যবস্থা করার নির্দেশ দেন ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারকে। একইসঙ্গে তিনি বলেন, অভিযুক্তরা ধরা পড়লে তাঁদের সর্বসমক্ষে ১০০ বার কান ধরে ওঠবোস করাতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এখনও পুজো নিয়ে সরকার কোন বৈঠকই করেনি। এমনকী অতিমারি পরিস্থিতিতে এই বৈঠকের দিন ধার্যও হয়নি। এমতাবস্থায় সরকারকে হেয় করতে এবং তাদের ‘পুজো বিরোধী’ তকমা দেওয়ার চেষ্টা করতেই এই অপপ্রচার চলছে বলে অভিযোগ করেন মমতা। তিনি বলেন, লুকিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করছেন কেন? সাহস থাকলে সামনে এসে সমালোচনা করুন। এরপরেই মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি প্রমাণিত হয়, দুর্গাপুজা নিয়ে যে মিথ্যে প্রচার চালানো হচ্ছে, তা রাজ্য সরকার করেছে, তাহলে তিনি নিজের সব দায় গ্রহণ করে শাস্তি নেবেন।

সাইবার ক্রাইম কঠোর হাতে দমন করার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই অপরাধ সাংঘাতিক অপরাধ। এটা নিঃশব্দে মানুষ মেরে ফেলতে পারে, দাঙ্গা বাঁধিয়ে দিতে পারে। পুলিশকে অত্যন্ত গুরুত্ব সহকারে সাইবারক্রাইম দমন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে প্রয়োজন হলে, যেসব সাংবাদিকের চাকরি চলে গেছে, যারা ডিজিটালে কাজ জানে তাদের দেখে নিয়ে কাজ করানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। যাঁরা বিশ্ববিদ্যালয় পড়ছেন, তাঁদের এই কাজে যুক্ত করা যেতে পারে। পরবর্তীকালে এই কাজের সার্টিফিকেট তাঁদের সুযোগ দেবে।

আরও পড়ুন : পুলিশ ডে-র অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, কী বললেন তিনি

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...