Friday, June 5, 2026

সলমন বন্যার্তদের জন্য ৭০টি বাড়ি বানিয়েছেন, প্রশংসায় পঞ্চমুখ মন্ত্রী

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যুর পরই নেপোটিজম বিতর্কে জড়িয়েছেন বলিউডের ভাইজান। দেশ-বিদেশ জোড়া তাঁর অসংখ্য ফ্যান-ফলোয়াড় থাকলেও অনেক বিরূপ মন্তব্যের শিকার হতে হয়েছে তাঁকে। তবে বলিউডের সল্লু ভাই আসলে যে পরোপকারী, ভালো মানুষ সেই সার্টিফিকেট দিলেন মহরাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী রাজেন্দ্র পাতিল।জানালেন বন্যার্তদের জন্য ৭০টি বাড়ি বানিয়ে দিয়েছেন তিনি। বন্যার কবলে পরা গ্রামের দায়িত্ব নিয়েছেন।

মন্ত্রী জানিয়েছেন, সলমন খান একজন সু অভিনেতাই নন, সমাজের জন্য তাঁর অনেক অবদান।ছবি করে বহু অর্থ উপার্জন করেছেন তিনি। তবে সমস্তটাই নিজের ভোগ-বিলাসে ব্যায় করেননি। ভেবেছেন সাধারণ মানুষের কথা। তাঁর নিজের মুম্বইতে দামী বাড়ি আছে। পানভেলায় আছে বহু কোটি ফার্ম হাউজ। তবে সলমন বন্যা দুর্গত মানুষদের কথা ভেবে ইতিমধ্যেই ৭০টি বাড়ি বানিয়ে দিয়েছেন।মন্ত্রী জানিয়েছেন, খিরদারপুর নামে একটি গ্রাম ২০১৯ সালে প্রবল বন্যায় ভেসে গিয়েছিল। সেই সময় সলমান পাশে দাঁড়িয়েছিলেন। গ্রামবাসীদের জন্য ৭০টি বাড়ি তৈরি করিয়ে দিয়েছিলেন।

আরও পড়ুন : কোয়ারেন্টিনে একসঙ্গে থাকতে থাকতে দেহরক্ষীর প্রেমে হাবুডুবু পামেলা অ্যান্ডারসন!

সাধারণ মানুষের সমস্যায় বরাবরই দরাজ হস্ত তিনি। সলমনের উদ্যোগে চলা স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিয়িং হিউম্যান’-ও বহু কাজ করে। লকডাউনে নিরাপত্তরক্ষী থেকে পুলিশ কর্মী, ফুটপাথবাসী অনেককেই খাবার ও জরুরি জিনিস দিয়ে সাহায্য করা হয়েছে।

লকডাউন শুরু হতেই পানভেলার ফার্ম হাউসে ছিলেন তিনি। জ্যাকলিন ফার্নান্ডেজ-সহ একাধিক নায়িকাদের নিয়ে ভালোই সময় কাটছিল তাঁর। শুরু করেছিলেন আঁকাবুকি। লকডাউনেই জানা গিয়েছিল সলমন ভালো ছবিও আঁকেন। জ্যাকলিন-সলমনের মিউজিক ভিডিও দর্শকরা পছন্দ করেছিলেন।সামনেই তাঁর ‘কিক ২’, ‘কাভি ইদ কাভি দিওয়ালি’ ছবি মুক্তি পাওয়ার কথা। তাছাড়া ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে দিশা পাটানিকে নতুন ভাবে আনছেন তিনি। আসন্ন ছবি, কাজ নিয়ে ভালোই ছিলেন সলমন খান। কিন্তু সুর কাটে ১৪ জুন এর পর। সুশান্ত সিং রাজপুতের মতো তরুণ অভিনেতার মৃত্যুতে দেশজুড়ে ভক্তরা শোকে ডুবে যান। শুরু হয় চর্চা। স্বজনপোষণ বিতর্ক সামনে আসতেই ভিলেন হন সল্লু ভাই।

আরও পড়ুন : প্রয়াত অভিনেতা জয়প্রকাশ রেড্ডি

অভিনেত্রী জিয়া খানের মৃত্যুতেও অভিযুক্তকে বাঁচানোর ক্ষেত্রে সলমনের হাত আছে বলে অভিযোগ উঠেছিল। স্বাভাবিকভাবেই তাঁর বিরুদ্ধে বিরূপ মনোভাব তৈরি হয়। তবে হঠাত্ করে মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী রাজেন্দ্র পাতিল সল্লু মিয়ার প্রশংসা করাও, এর পিছনে রাজনীতিও দেখছেন অনেকে। সুশান্ত সিং মামলায় ব্যাকফুটে মুম্বই পুলিশ। সমালোচনার শিকার মহারাষ্ট্র সরকারও। তাই মন্ত্রীর হঠাত্ সলমন খানের গুণের বর্ণনায় অন্য সমীকরণ খুঁজছেন কেউ কেউ।

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...