Tuesday, June 23, 2026

উইঘুর মুসলিমদের উপর অমানুষিক নির্যাতন চিনের, সরব ব্রিটিশ সাংসদরা

Date:

Share post:

চিনের উত্তর পশ্চিম অঞ্চলের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম সম্প্রদায়ের মানুষদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ন চালাচ্ছে চিন। এই সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মুসলিমদের কার্যত দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রেখে দিয়েছে বেজিং। উইঘুর মুসলিমদের মানবাধিকারও কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকি জোর করে ধর্মান্তকরণের চেষ্টাও হচ্ছে বলে জানা যাচ্ছে। এসবের প্রতিবাদে এবার চিনের ভূমিকার নিন্দা করে সরব হল ব্রিটিশ সাংসদরা। উইঘুর মুসলিমদের উপর নির্যাতন বন্ধের দাবি জানিয়ে ১৩০ জন ব্রিটিশ সাংসদ ব্রিটেনে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত লিউ শিয়াওমিংয়ের কাছে চিঠি পাঠিয়েছেন। চিনের কাছে পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেছেন হাউস অব কমন্স এবং হাউস অব লর্ডসের সদস্যরা। চিঠিতে সরাসরি বেইজিংয়ের বিরুদ্ধে ‘জাতিগত’ বিদ্বেষ ও সংখ্যালঘু নিধনের মারাত্মক অভিযোগ তোলা হয়েছে।

ব্রিটিশ সাংসদদের চিঠিতে বলা হয়েছে, জাতিগত নির্মূলকরণের পরিকল্পিত উদ্দেশ্য নিয়েই উইঘুর মুসলিমদের প্রতি অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে চিন। শি জিনপিং সরকার উদ্দেশ্যমূলকভাবেই এই ধরনের নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ আনা হয়েছে এই চিঠিতে।

ব্রিটিশ সাংসদরা চিনের সরকারকে দেওয়া তাঁদের চিঠিতে আরও বলেছেন, জার্মানিতে নাৎসিরা যে ধরণের অত্যাচার চালিয়েছিল, উইঘুর মুসলিমদের উপরেও সেই ধরণের অত্যাচার চলছে। জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমরা কীভাবে বসবাস করছেন সে সম্পর্কে সব কিছু গোটা বিশ্বের অবগতির জন্য প্রকাশ্যে আনতে হবে। বিশ্ববাসীর উদ্বেগ দূর করতেই এই পদক্ষেপ নিতে হবে বেজিংকে।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...