Tuesday, June 16, 2026

বিধানসভায় করোনা টেস্টে হতেই পজিটিভ জলঙ্গির তৃণমূল বিধায়ক

Date:

Share post:

করোনার থাবা পশ্চিমবঙ্গ বিধানসভাতেও। সংবিধানের নিয়ম মেনে বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে। তবে একদিনের সেই অধিবেশনে কড়া নিয়মবিধি মেনেই প্রবেশাধিকার দেওয়া হয়েছে। বিধানসভার প্রতিটি সদস্য অর্থাৎ মন্ত্রী-বিধায়ক, তাঁদের গাড়ির চালক, বিধানসভার ক্লার্ক, সাংবাদিক এমনকি সাফাইকর্মীদেরও কোভিড টেস্ট করেই ঢুকতে হচ্ছে। আধঘন্টার মধ্যেই মিলছে রিপোর্ট।

সেই পরীক্ষার ফলেই অনেক উপসর্গহীনেরও রিপোর্ট পজিটিভ আসছে। যা কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সেভাবেইববিধানসভায় করোনা টেস্টে পজিটিভ হলেন জলঙ্গির তৃণমূল বিধায়ক আবদুল রাজ্জাক। আজ, বুধবার তাঁর করোনা পরীক্ষা করা হয়। এদিনই তাঁর রিপোর্ট পজিটিভ আসে। স্বভাবতই আইসোলেশনে যেতে বলা হয়েছে তাঁকে।

উল্লেখ্য, বিধানসভার করোনা টেস্টে এখনও পর্যন্ত সব মিলিয়ে ১০ জন করোনা পজিটিভ হয়েছেন। এদের মধ্যে রয়েছেন ৫ পুলিশ কর্মী, ২ জন বিধানসভার স্টাফ, ১ জন গাড়ি চালক, ১ সাংবাদিক ও এক বিধায়ক আবদুল রাজ্জাক। যাদবপুরের সিপিএম বিধায়ক তথা বিধানসভায় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর গাড়ির চালক কোভিড পজিটিভ হয়েছেন। তাঁর সংস্পর্শে আসার জন্য বাম বিধায়ক সুজনবাবু হোম কোয়ারেন্টাইনে আছেন।

আরও পড়ুন- উইঘুর মুসলিমদের উপর অমানুষিক নির্যাতন চিনের, সরব ব্রিটিশ সাংসদরা

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...