Sunday, June 21, 2026

BREAKING: শুধুমাত্র নিট পরীক্ষার্থীদের জন্য ১৩ সেপ্টেম্বর চলবে বিশেষ মেট্রো

Date:

Share post:

আগামী ১৩ সেপ্টেম্বর দেশজুড়ে হবে মেডিক্যালে অভিন্ন প্রবেশিকা নিট পরীক্ষা। আর তার জন্যই এই করোনা আবহে যাতে পরীক্ষার্থীদের অসুবিধায় পড়তে না হয়, তাই ওই দিন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত ঘোষণা করল। পরীক্ষার্থীদের স্বার্থেই রাজ্য সরকারের অনুরোধ মেনেই এমন সিদ্ধান্ত ঘোষণা কলকাতা মেট্রো রেলের।

এদিন বিজ্ঞপ্তি জারি করে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩ তারিখ সকাল ১১ টা থেকে সন্ধেয় ৭ টা পর্যন্ত চলবে মেট্রো। ওই দিন মোট ৬৬ টি ট্রেন চলবে। ৩৩ টি আপ ও ৩৩টি ডাউন। ১৫ মিনিট অন্তর ট্রেনগুলো চালানো হবে। স্মার্ট কার্ড ব্যবহার করে অনায়াসেই ওঠা যাবে মেট্রোয়। তবে যাঁদের কাছে স্মার্ট কার্ড নেই তাঁদের জন্য থাকছে কাগজের টিকিট। কোনও টোকেন দেওয়া হবে না। মেট্রোর প্রবেশ গেটে পরীক্ষার্থীর এডমিট কার্ড যাচাই করা হবে। পরীক্ষার্থীদের অভিভাবকদেরও মেট্রো যাতায়াতের অনুমতি দেওয়া হবে। যদিও প্রতিটি পরীক্ষার্থীর সঙ্গে তাদের পরিবারে কতজন সদস্য মেট্রোতে যাতায়াত করতে পারবেন সে বিষয়ে কোনও কিছু স্পষ্ট করে কিছু বলা হয়নি।

প্রসঙ্গত, একগুচ্ছ নতুন নিয়ম জারি করে ১৪ সেপ্টেম্বর থেকে পুরোদমে মেট্রো চলবে নিউ গড়িয়া থেকে নোয়াপাড়া পর্যন্ত। তার আগের দিন শুধুমাত্র নিট পরীক্ষার্থীদের জন্য বিশেষ ট্রেন চালাবে মেট্রো রেল।

আরও পড়ুন- আপনি কি মেট্রো রেলের যাত্রী? তাহলে এই প্রতিবেদন আপনাকে পড়তেই হবে!

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...