Saturday, June 20, 2026

ভোটের আগে চমক! নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ডোনাল্ড ট্রাম্প

Date:

Share post:

নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে বড় চমক। ২০২১ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েল ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে শান্তি স্থাপন করানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মার্কিন প্রেসিডেন্টের। মনে করা হচ্ছে, সেই ভূমিকাকে স্বীকৃতি দিতেই এই মনোনয়ন।

প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের তালিকায় মনোনীত হওয়ায় মার্কিন রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। জানা গিয়েছে, নরওয়ের সংসদের এক সদস্য ট্রাম্পের নামটি মনোনয়নের জন্য প্রথম পেশ করেন। তারপর তা মনোনীত হয়। নরওয়ের সংসদে যিনি ট্রাম্পের নামটি পেশ করেছেন, তিনি ন্যাটো গোষ্ঠীতে নরওয়ের প্রতিনিধিত্ব করেন। মধ্যেপ্রাচ্যে ইউএই ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীতের তালিকায় রাখা হয়। প্রস্তাবে ইউএই ও ইজরায়েলের সম্পর্কের উন্নতিতে ট্রাম্পের অবদান অভূতপূর্ব বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, এর আগে একবার ট্রাম্প নিজেই নিজের কাজের প্রশংসা করে বলেছিলেন, বিশ্বে সন্ত্রাসবাদ রুখতে শান্তি প্রতিষ্ঠায় আমি যা কাজ করেছি তাতে আমার নোবেল প্রাইজ পাওয়া উচিত। এবার দেখা যাক, মনোনীত হওয়ার পর চূড়ান্ত বিচারে ট্রাম্প নোবেল জয় করেন কিনা।

আরও পড়ুন- ভারতীয় আমেরিকানদের ভোট পেতে মোদিকে প্রশংসায় ভরালেন ট্রাম্প

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...