Saturday, June 20, 2026

টাকা দিলে নম্বর বাড়ানোর ‘আশ্বাস’, অভিযোগ বিভাগীয় প্রধান-সহ ৩ শিক্ষকের বিরুদ্ধে

Date:

Share post:

টাকা দিলেই বেড়ে যাবে পরীক্ষার নম্বর। দুর্নীতির অভিযোগ উঠল খোদ বিভাগীয় প্রধান সহ ৩ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনা কলেজের। ওই কলেজের প্রাণিবিদ্যা বিভাগের ৪ ছাত্র লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন। কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু বন্দোপাধ্যায় এবং পরিচালন সমিতির সদস্য রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ জমা দেন ছাত্ররা। প্রমাণ হিসেবে তাঁরা পেশ করেছেন ফোনের অডিও ক্লিপিংস এবং হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট।

অভিযোগকারী এক ছাত্র বলেন “সায়ন্তন হাজরা নামে এক শিক্ষক আমাদের বলেছিল, তাঁর কাছে টিউশনি পড়তে যেতে। তাহলে ইন্টার্নাল পরীক্ষায় পুরো নম্বর দিয়ে দেবেন। নাহলে ইন্টার্নাল পরীক্ষায় পাশ করতে দেবেন না।” ওই ছাত্রের অভিযোগ ২ হাজার করে চেয়েছেন অভিযুক্ত শিক্ষকরা। পাশাপাশি প্রত্যেক বিষয় পিছু ৫০০ টাকা চেয়েছেন বলে অভিযোগ।

অধ্যক্ষ নির্মলেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, ছাত্ররা ওই বিভাগের ৩ জন শিক্ষক নির্ভীক বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন হাজরা এবং রিম্পা ঘোষ এর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে বলে জানিয়েছেন নির্মলেন্দু বন্দোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। অভিযোগ প্রমাণ হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন কলেজের অধ্যক্ষ।

আরও পড়ুন- এখনও স্মৃতিতে স্পষ্ট একরত্তি রিয়া, মাদকযোগের অভিযোগ অবিশ্বাস্য বলছে তুনতুড়ি

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...