Saturday, June 20, 2026

এখনও স্মৃতিতে স্পষ্ট একরত্তি রিয়া, মাদকযোগের অভিযোগ অবিশ্বাস্য বলছে তুনতুড়ি

Date:

Share post:

তখন বয়স মাত্র ছ’বছর। বাবার হাত ধরে পারিবারিক দুর্গাপুজোয় উপস্থিত হয়েছিলেন তিনি। পুরুলিয়ার বাঘমুন্ডি তুনতুড়ির স্মৃতিতে এখনও স্পষ্ট ফুটফুটে সেই মেয়েটি। ২২ বছর আগে সেই রিয়াকে অচেনা লাগছে তুনতুড়ির। ছোট্ট রিয়ার সঙ্গে আজকের মাদকযোগে অভিযুক্ত রিয়ার মিল খুঁজে পাচ্ছে না বাঘমুন্ডির প্রত্যন্ত গ্রাম।

মঙ্গলবার বিকেলে সুশান্ত কাণ্ডে মাদকযোগের অভিযোগে গ্রেফতার হন অভিনেতার বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তুনতুড়িতে এখনও রয়েছে রিয়াদের পুরনো বাড়ি। ওই বাড়িতেই দূর্গাপুজা হতো। আবারও একটা দুর্গাপুজো আসছে। কিন্তু চক্রবর্তী বাড়ির মেয়ে মাদকযোগে অভিযুক্ত। রিয়ার আত্মীয়-স্বজনরা দেখিয়ে দিচ্ছেন তাঁদের বাড়ি। ইন্দ্রজিৎ চক্রবর্তী এই দুর্গাপুজোয় আর্থিক সাহায্য করতে। আত্মীয়রাই বলছেন অতীতে নানা কথা। কিন্তু নিজেদের পরিচয় গোপন রাখতে চাইছেন চক্রবর্তী বাড়ির আত্মীয়রা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে বাড়ির মেয়ের নাম জড়িয়ে যাওয়ায়, আড়ালে থাকতে চাইছেন চক্রবর্তী পরিবারের সদস্যরা।

হালকা হলদে রঙের দোতালা বাড়ি রিয়াদের। রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী শেষ কবে প্রায় বছর ১৫ আগে গিয়েছিলেন গ্রামের বাড়িতে। আর ২২ বছর আগে এক দুর্গাপুজোয় ওই বাড়িতেই উঠেছিলেন অভিনেত্রী এবং তাঁর পরিবার। সেই বাড়িতে এখন আর কেউ থাকে না। বাড়ির আনাচে-কানাচে এমনকী বাড়ির ভেতরে গাছপালা গজিয়েছে। দরজায় বাসা বেধেছে উইপোকা। যত্নের অভাব স্পষ্ট চোখে পড়েছে। বাড়ির পাশেই আছে একটা তুলসী মঞ্চ। তুলসী গাছ আড়াল করে রেখেছে ঝোঁপঝাড়। একদিকে রয়েছে নাটমন্দির। সেখানেই প্রতিবছর দুর্গাপূজা হয়। চক্রবর্তী বাড়ির দুর্গাপুজো ৩২৩ বছরে পা দেবে।

রিয়ার ঠাকুরদার ছেলেবেলা কেটেছিল তুনতুড়ির এই বাড়িতেই। অভিনেত্রীর ঠাকুরদা সিরিষ চক্রবর্তী ধানবাদের বিসিসিএলের কোলিয়ারির ম্যানেজার ছিলেন। তাঁর বাবা রামময় চক্রবর্তী ছিলেন আইনজীবী। রামময় চক্রবর্তী ওই অঞ্চলে হাই স্কুল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন্য প্রায় সাতাশ বিঘা জমি দান করেন। এলাকার সাধারণ মানুষ জানাচ্ছেন, নানা সমাজ সেবামূলক কাজে যুক্ত ছিল চক্রবর্তী পরিবার। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন এই পরিবারের সদস্যরা।

মঙ্গলবার বিকেল থেকেই টিভিতে চোখ রেখেছে তুনতুড়ি। কিন্তু নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছেন না স্থানীয়রা।প্রাক্তন সাংসদ বীর সিং মাহাতো বলেন, “এলাকার বনেদি পরিবার চক্রবর্তীরা। বিভিন্ন সামাজিক কাজে সবসময় যুক্ত থেকেছেন তাঁরা। সেই পরিবারের মেয়ে সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর ঘটনায় জড়িত, এটা মানতে পারছি না।”

আরও পড়ুন- সংঘাতের মধ্যেই মুম্বই পৌঁছলেন কঙ্গনা, বিক্ষোভ শিবসেনার

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...