Tuesday, March 31, 2026

মেটিয়াবুরুজে বিরোধী শিবির ছেড়ে কয়েকশো কর্মীর তৃণমূলে যোগদান

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটের আগে বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত। রাজ্যের প্রতিটি প্রান্তে বিজেপি-সহ অন্যান্য দল থেকে প্রতিদিনই শয়ে শয়ে কর্মী-সমর্থকরা শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। মেটিয়াবুরুজ এলাকায় বিজেপির প্রাধান্য কম থাকলেও কংগ্রেস এবং সিপিএম করেন এমন বহু মানুষই আছেন। এবার সেই সিপিএম এবং কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল প্রায় পাঁচশো কর্মী-সমর্থক। এরা সকলেই মেটিয়াবুরুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লার হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিজেদের হাতে তুলে নিলেন। জানা গেছে, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই যোগদান পর্ব চলবে। পাশাপাশি ১৩ তারিখ থেকেই শুরু হয়ে যাবে ছোটখাটো জনসভা, দলের প্রচারের উদ্দেশ্যে।

মেটিয়াবুরুজ ব্লক-২ এর যুব সভাপতি সুমন রায়চৌধুরী জানান “যারা উন্নয়নকে ভালোবাসেন, উন্নয়নকে নিয়ে চলতে চান তারা সকলেই দেরিতে হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে স্বতঃস্ফূর্তভাবে আসতে বাধ্য হবে। কোনও ধমকানো-চমকানো বা ভয় দেখাবার প্রয়োজন হবে না।”

প্রায় একই সুরে বিধায়ক আব্দুল খালেক মোল্লা জানান “যদিও এখানে অন্যান্য দলের প্রভাব অনেকটাই কম। কিন্তু পথভ্রষ্ট হয়ে, দলের কোন নেতার ব্যবহারে বিরূপ হয়ে হয়তো অন্য দলের হয়ে অনেকেই কাজ করছিল। তাদেরই বেশকিছু মানুষ আবারু দলে ফিরে এলো “।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...