Saturday, June 27, 2026

কঙ্গনা ইস্যুতে উদ্ধবকে কী পরামর্শ দিলেন পাওয়ার?

Date:

Share post:

মহারাষ্ট্রের জোট সরকারকে অপদস্থ করতে বিজেপির দাবার বোড়ে হয়ে কাজ করছেন কঙ্গনা রানাওয়াত। ওকে আদৌ গুরুত্ব দেওয়ার দরকার নেই। বরং ওকে পুরোপুরি উপেক্ষা করুন। সেটাই সঠিক পথ। কঙ্গনা রানাওয়াত ইস্যুতে শিবসেনা সুপ্রিমো তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে এই রাজনৈতিক পরামর্শ দিলেন জোটসঙ্গী এনসিপির প্রধান শারদ পাওয়ার।

প্রবীণ রাজনীতিবিদ পাওয়ার কঙ্গনা ইস্যুতে উদ্ধবকে বলেন, বোঝাই যাচ্ছে এই অভিনেত্রী এখন বিজেপির হাতের পুতুল। মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে বিরোধিতা করতে না পেরে বিজেপি- ঘনিষ্ঠ এই মহিলাকে নামিয়েছে পদ্ম শিবির। মহারাষ্ট্র সম্পর্কে কঙ্গনার উল্টোপাল্টা নানা মন্তব্য নিয়ে রাজ্যের সাধারণ মানুষ এমনিতেই বিরক্ত। কিন্তু শিবসেনা বারবার ওর সমস্ত মন্তব্যের প্রতিক্রিয়া দেওয়ায় বাড়তি প্রচার পেয়ে যাচ্ছেন কঙ্গনা। উল্টে শিবসেনা ও রাজ্য সরকারের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। আর তাতে উদ্দেশ্য পূরণ হচ্ছে বিজেপিরই। পাওয়ার বলেন, কঙ্গনা ইস্যুতে বিএমসি সাত তাড়াতাড়ি ওর অফিস ভেঙে না দিয়ে আইনি পথেই এগোতে পারত। উল্টে যা হল, তাতে বেআইনি দখলদারির ইস্যু পিছনে পড়ে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ উঠছে। বিজেপি এটাই চাইছিল। ওরা চাইছে, বিজেপির দাবার বোড়ে হয়ে কঙ্গনা প্ররোচনামূলক নানা মন্তব্য করুন ও শিবসেনা তার প্রতিক্রিয়া দিক। কিন্তু এই ফাঁদে পা দিলে সরকারের ভাবমূর্তিরই ক্ষতি হচ্ছে। অযথা বিতর্ক তৈরি হচ্ছে। পাওয়ার বলেন, এই অভিনেত্রী এমন কেউ নন যে ওর সব কথায় এত গুরুত্ব দিতে হবে। উপেক্ষাই এক্ষেত্রে উপযুক্ত কৌশল।

p

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...