Saturday, June 27, 2026

একুশের নির্বাচনে বামেদের নিয়েই চলার বার্তা অধীরের

Date:

Share post:

আর কয়েক মাসের অপেক্ষা। একুশে রাজ্যের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে সব রাজনৈতিক দলই কোমর বেঁধে ময়দানে নেমেছে। এরই মাঝে সোমেন মিত্রের প্রয়াণের প্রায় পাঁচসপ্তাহ পর নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে অধীর চৌধুরীকে। আর নতুনভাবে প্রদেশ সভাপতির দায়িত্ব নেওয়ার পর ফের একবার বামেদের বার্তা দিলেন তিনি।

তিনি বলেন, “২০১৬-এর মতো ২০২১ নির্বাচনেও বামেদের সঙ্গে সমঝোতা করে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আমরা। ২০১৬ সালের পর সিপিএমের মনে হয়েছিল, কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তাদের কোনও লাভ হয়নি। তারা আশানুরূপ ফল করতে পারেনি। ফলে গত বছর লোকসভা নির্বাচনের আগে জোট সিপিএম নিজেদের অবস্থান বদলে ছিল। কিন্তু আমরা অর্থাৎ কংগ্রেস জোটের পক্ষে ছিলাম। আমরা চাই বাম-কংগ্রেস ঐক্য আরও মজবুত হোক।”

এদিন প্রদেশ কংগ্রেস দফতর থেকে অধীর জানিয়ে দেন,
বাম-কংগ্রেস সম্পর্ক বা সমঝোতার সংযোগকারী হিসেবে অধীর চৌধুরী বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে দায়িত্ব দেন। আর এই কাজে তাকে সহযোগিতা করবেন বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য্য, নেপাল মাহাতো, মনোজ চক্রবর্তী, ঋজু ঘোষলারা।”

প্রদেশ কংগ্রেস সভাপতির আর্জি, বাংলার ধর্ম নিরপেক্ষে শক্তির প্রতীকের নাম জাতীয় কংগ্রেস। বিজেপির মতো বিভেদকামী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নাম কংগ্রেস। তাই সবাইকে অনুরোধ, বিজেপি-তৃণমূলকে হঠাতে বাম-কংগ্রেস জোটের পক্ষে আসুন। একইসঙ্গে অধীর চৌধুরী আবেদন করেন, যাঁরা মান অভিমান করে কংগ্রেস ছেড়েছেন তাঁরা দলেরফিরে আসুন। আপনাদের যথাযোগ্য সম্মান দেবো। করোনা সংকট কাটলেই আন্দোলনে পথে নামা হবে বলেও জানান তিনি।

বামেদের পক্ষ থেকে কী তাঁকে কোনও শুভেচ্ছা বার্তা দিতে কেউ যোগাযোগ করেছিলেন? এই প্রশ্নের উত্তরে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, গতকাল রাত থেকে বামেদের অনেক নেতাই তাঁকে ফোন করেছেন। শুভেচ্ছা জানিয়েছেন। এবার জোট নিয়ে আলোচনা শুরু হবে। জোটের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী তিনি।

অধীর চৌধুরীকে প্রশ্ন করা হয় কংগ্রেসের রীতি অনুযায়ী “এক ব্যাক্তি এক পদ”, সেক্ষেত্রে সংসদে কংগ্রেসের দলনেতা হিসেবে তিনি কিভাবে থাকবেন? যথারীতি এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন অধীর চৌধুরী। তাঁর বক্তব্য, এটা সম্পূর্ণ এআইসিসি ব্যাপার। ওদের সিদ্ধান্ত। তাঁকে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাই পালন করবেন তিনি।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...