Tuesday, March 24, 2026

বিজেপির নতুন রাজ্য কমিটির প্রথম বৈঠকে নজর রাজনৈতিক মহলের

Date:

Share post:

বঙ্গ বিজেপির নতুন ঘোষণা হওয়ার পর আজ, বৃহস্পতিবার তার প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। বিধানসভা ভোটের আগে রাজ্য কমিটির সদস্যদের উৎসাহিত করতে এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ। জানা গিয়েছে, দিল্লি থেকে ভার্চুয়ালি দলের সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা এই বৈঠকে যোগ দেবেন।

এই বৈঠকের জন্য সেন্ট্রাল এভিনিউয়ে রাজ্য বিজেপির সদর দফতর এবং উল্টোদিকের মাহেশ্বরী ভবন স্যানিটাইজ করা হয়। তবে সকলে সেখানে আসবেন না। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায়, সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার-সহ শীর্ষ কিছু নেতা সশরীরে মাহেশ্বরী ভবনে হাজির থাকবেন। বাকিরা বাড়ি থেকেই ডিজিটাল বৈঠকে অংশ নেবেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত রাজ্য বিজেপি রাজ্য কমিটির এই ভার্চুয়াল বৈঠকে মূলত দুটি প্রসঙ্গ উত্থাপন হবে। একটি, রাজনৈতিক এবং অপরটি অর্থনৈতিক। এবং দুটি প্রসঙ্গের খসড়া তৈরি করেছেন রাজ্য বিজেপি সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। যিনি দিলীপ ঘোষ শিবিরের ঘনিষ্ঠ।

অন্যদিকে, দিলীপ ঘোষদের তৈরি নতুন রাজ্য কমিটি নিয়ে বিস্তর ক্ষোভ দানা বেঁধেছে দলের অন্দরেই। যা নিয়ে এবার দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জমা পড়তে চলেছে অভিযোগ। কমিটিতে অন্তর্ভূক্ত বেশ কয়েক জনের যোগ্যতা নিয়ে দলের মধ্যেই প্রশ্ন তোলা হয়েছে। দিলীপ বিরোধী শিবিরের অভিযোগ, নেতাদের আশেপাশে ঘোরাঘুরি করেই অনেকে রাজ্য কমিটিতে জায়গা করে নিয়েছেন। কিন্তু অনেক যোগ্য ব্যক্তি বাদ পড়ে গিয়েছেন।

নতুন রাজ্য কমিটিতে বেশ কয়েকটি নাম অন্তর্ভুক্ত নেই।
রাজ্যে বিজেপির পুরনো মুখ তাঁরা। যেমন , সদ্য রাজ্যপালের পদ ছেড়ে ফের সক্রিয় রাজনীতিতে ফিরেছেন তথাগত রায়। তাঁর নাম নেই। এমনকি পুরনো বিজেপির অতিপরিচিত নাম জুলু মুখোপাধ্যায়ও বাদ পড়েছেন। নেই শিশির বাজোরিয়াও।

আবার দলের একাংশের অভিযোগ, বেশ কয়েকটি এমন নাম রয়েছে, যাঁরা কয়েক মাস আগে দলে যোগ দিয়েছেন। রাজনৈতিক মহলে বা কর্মী-সমর্থকদের মধ্যে তাঁদের কোনও পরিচিতি নেই। এরা রাজ্য বিজেপির কিছু প্রভাবশালী নেতার তল্পিবাহক। ওই নেতাদের বাড়িতেই সর্বক্ষণ দেখা মেলে এদের। তাদেরকে রাজ কমিটিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর যোগ্য অনেকের ঠাঁই হয়নি।

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...