Tuesday, June 23, 2026

শক্তি বাড়ছে, আজই ভারতীয় বায়ুসেনায় যুক্ত হচ্ছে রাফাল যুদ্ধবিমান

Date:

Share post:

প্রতীক্ষার অবসান। আজই ভারতীয় বায়ুসেনায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে ফ্রান্স থেকে আসা রাফাল যুদ্ধ বিমান। রাফাল হাতে পেয়ে নিঃসন্দেহে শক্তি বাড়ল ভারতীয় বায়ুসেনার। সামরিক বিশেষজ্ঞরা অনেকেই বলছেন, আগামী দিনে গেম চেঞ্জার হতে চলেছে রাফাল ফাইটার জেট। লাদাখ সীমান্তে চিনের সঙ্গে তীব্র উত্তেজনার পরিস্থিতিতে যা ভারতের পক্ষে অনেকটাই স্বস্তির।

বৃহস্পতিবার সকাল থেকেই সেজে উঠেছে হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটি। এখানেই এক অনুষ্ঠানে পাঁচটি রাফাল ফাইটার জেটকে ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ আনুষ্ঠানিকভাবে রাফালকে ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেবেন। আম্বালার এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন ফ্রান্সের সামরিক বিভাগের মন্ত্রী ফ্লোরেন্স পার্লে।

প্রসঙ্গত, ফ্রান্সের সঙ্গে ভারত সরকারের সরকারি স্তরে চুক্তি অনুযায়ী ৫৯ হাজার কোটি টাকায় ৩৬ টি রাফাল যুদ্ধ বিমান কেনা হচ্ছে। এর মধ্যে প্রথম পর্যায়ে পাঁচটি যুদ্ধ বিমান গত ২৯ জুলাই ফ্রান্স থেকে ভারতে আসে। বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, এই রাফাল এয়ারক্র্যাফ্টগুলিকে ‘গোল্ডেন অ্যারোজ’ -এর ১৭ নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামী নভেম্বরে দ্বিতীয় পর্যায়ের আরও পাঁচটি রাফাল আসার কথা। রাফাল চালনার জন্য ভারতীয় বায়ুসেনা পাইলটদের প্রশিক্ষণ হবে ফ্রান্সে। ২০২১ এর শেষদিকে চুক্তিমত ৩৬ টি রাফাল ফাইটার জেটই ভারতের হাতে এসে যাবে।

 

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...