Monday, April 13, 2026

দাউদের নাম নিয়ে উদ্ধব ঠাকরেকেও হুমকি-ফোন করেছিলেন টালিগঞ্জের অভিযুক্ত যুবক

Date:

Share post:

শুধু সঞ্জয় রাউত নয়, শিবসেনা শীর্ষ নেতা তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকেও হুমকি-ফোন করেছিলেন অভিযুক্ত যুবক পলাশ বসু। তাঁকে গালমন্দও করেছিলেন পলাশ। উদ্ধব ঠাকরের ব্যক্তিগত সচিব সেই কল রেকর্ড করে নেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছে মুম্বই পুলিশ। দক্ষিণ কলকাতার টালিগঞ্জ থেকে গ্রেফতারের পর আজ, শুক্রবার আলিপুর আদালতে ধৃত যুবককে তোলা হলে মুম্বই পুলিশ ট্রানজিট রিমান্ডের আবেদন করেছিল। তাদের যুক্তি, ট্রানজিট রিমান্ড-এ নিয়ে অভিযুক্তকে জেরা করার প্রয়োজন রয়েছে। আলিপুর আদালত মুম্বই পুলিশের আবেদন মঞ্জুর করে ট্রানজিট রিমান্ড দেয়। এরপর আগামী ১৪ সেপ্টেম্বর মুম্বই আদালতে তোলা হবে অভিযুক্তকে। সাতদিনের মধ্যে সেই সংক্রান্ত রিপোর্ট আলিপুর আদালতে জানাতে হবে মুম্বই পুলিশকে।

প্রসঙ্গত, পেশায় জিম ইন্সট্রাক্টর পলাশ বসু দুবাইতে কাজ করেছেন দু’বছর। সে ফোনে দাউদ ইব্রাহিমের নাম করে সঞ্জয় রাউত ও উদ্ধব ঠাকরেকে হুমকি ও গালিগালাজ দেয় বলে অভিযোগ।

মুম্বই পুলিশ অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে ল্যাপটপ, মোবাইল ও দুটো সিম কার্ড (যার মধ্যে একটা ইন্টারন্যাশনাল) উদ্ধার করে। যেগুলি তদন্তের কাজে লাগবে বলে মনে করা হচ্ছে।

শুধু বলিউড অভিনেত্রী কঙ্গনার রানাওয়াতের পাশে দাঁড়িয়ে ফোনে হুমকির জন্যই কি মুম্বই পুলিশের এই তৎপরতা? সরকারি আইনজীবী জানিয়েছেন, ৫০৫ ছাড়াও ৫০৬ পার্ট-২ ধারা দেওয়া হয়েছে। কারণ, অভিযুক্ত হুমকি দিয়ে বলেছিলেন, ”আমি দাউদ গ্যাং-এর মেম্বার।” এখানে জাতীয় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে আসছে। তদন্তের খাতিরে তাই আরও জেরার প্রয়োজন।

আরও পড়ুন- সঞ্জয় রাউতকে ফোনে হুমকি দিয়ে টালিগঞ্জের যুবকের কী হলো!

 

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...