Monday, April 6, 2026

ভোট আসছে, বুথ-স্তরের কমিটি তৈরির নির্দেশ সিপিএমের

Date:

Share post:

নিচুতলার সংগঠন যে বেহাল, আলিমুদ্দিন তা হাড়ে হাড়ে জানে৷ ওদিকে একুশের ভোট এগিয়ে আসছে৷ তার আগেই ফালাকাটা কেন্দ্রে উপনির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন।

রাজ্যজুড়ে পুরভোটও হবে আজ বা কাল৷ তাই এখন থেকেই বুথ সংগঠন সাজাতে চাইছে সিপিএম। সিপিএমের রাজ্য কমিটির সর্বশেষ বৈঠকে চলতি মাসেই বুথ কমিটি গড়ে কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। জোটসঙ্গী কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি নিয়েও আলোচনা শুরু করতে চাইছে বামেরা৷ কংগ্রেসের প্রদেশ সভাপতি পদে অধীর চৌধুরি দায়িত্ব নেওয়ায় আশাবাদী আলিমুদ্দিন ৷ অধীরবাবু দিল্লি থেকে ফিরলেই নতুন সভাপতির সঙ্গে আসন নিয়ে বৈঠকে বসতে চাইছে সিপিএম। তবে সবার আগে দ্রুত বুথ-স্তরের কমিটি গঠনের কাজ শেষ করতে নির্দেশ দিয়েছে রাজ্য কমিটি৷

আরও পড়ুন- ১৪ সেপ্টেম্বর থেকে চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রোও

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...