Friday, April 3, 2026

৩ বছরের শিশুকন্যাকে নিয়ে তিনতলার ব্যালকনি থেকে “ঝাঁপ” মহিলার! তারপর?

Date:

Share post:

দক্ষিণ কলকাতার কসবার একটি আবাসন থেকে ৩ বছরের শিশুকন্যাকে নিয়ে তিনতলার ব্যালকনি থেকে “ঝাঁপ” এক মহিলার! গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বাইপাস সংলগ্ন এক সপাতালে নিয়ে যাওয়া হয়। মা ও সন্তান মৃত্যুর সঙ্গে লড়ছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কসবা থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও অন্যদিকটিও খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, এসবিআই স্টাফ রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের ৩ নম্বর বিল্ডিংয়ের ৯ নম্বর ফ্ল্যাটে থাকেন ওই মহিলা। ফ্ল্যাটের তিন তলার ব্যালকিন থেকে ভারী কিছু একটা পড়ার আওয়াজ শুনতে পান নিরাপত্তারক্ষীরা। তাঁরা গিয়ে দেখেন ওই মহিলা ও তাঁর শিশুকন্যাটি গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছেন। সেই সময়ে ফ্ল্যাটের মধ্যেই ছিলেন ওই মহিলার স্বামী ও শাশুড়ি ছিলেন।

আরও পড়ুন- স্বাস্থ্য-রেশন থেকে কৃষি, ডেরেকের তথ্য বাণে বিদ্ধ নাড্ডা

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...