Sunday, March 29, 2026

দলে গুরুত্ব বাড়লো অধীর চৌধুরির

Date:

Share post:

কংগ্রেসের বড়সড় সাংগঠনিক রদবদলে গুরুত্ব বাড়লো গান্ধী পরিবার ঘনিষ্ঠ অধীর চৌধুরির৷ লোকসভায় কংগ্রেস দলনেতার পাশাপাশি পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি পদে তাঁকে বসানো হয়েছে দিন তিনেক আগে৷ তখনই চর্চা শুরু হয়, এবার কি লোকসভায় দলনেতার পদ ছাড়তে হবে তাঁকে? শুক্রবারের রদবদলের পর দেখা গেল, দু’টি পদেই থাকছেন অধীর চৌধুরি৷ একইসঙ্গে তাঁকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির স্থায়ী আমন্ত্রিতও করা হয়েছে৷ এর ফলে এই মুহুর্তে কংগ্রেসের কেন্দ্রীয় ও প্রদেশস্তরে তিনটি গুরুত্বপূর্ণ পদে থাকছেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরি৷ এদিকে এআইসিসি দলে ঢালাও রদবদল করলেও এই রাজ্য থেকে পুনর্গঠিত জাতীয় কংগ্রেসে অধীরবাবু ছাড়া দ্বিতীয় কোনও নাম দেখা যায়নি৷

আরও পড়ুন : প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত পর্যবেক্ষক কবিগুরুর বংশধর

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...