Saturday, May 23, 2026

ফল প্রকাশ JEE Main- এর, বাংলায় শীর্ষে শ্রীমন্তী দে

Date:

Share post:

বহুচর্চিত JEE (Main)- এর ফল অবশেষে প্রকাশিত হলো৷

মহামারির কারনে দফায় দফায় এই পরীক্ষা স্থগিত করা হয়েছিলো৷ শেষপর্যন্ত শীর্ষ আদালতের নির্দেশে এ মাসের ১-৬ তারিখে এই পরীক্ষা নেওয়া হয়৷ শুক্রবার রাতে এই পরীক্ষার আয়োজক NTA-এর ওয়েবসাইটে বিই ও বিটেক প্রবেশিকা পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে৷

প্রকাশিত ফলাফলে দেখা গিয়েছে, ১০০ পার্সেন্টাইল পেয়েছেন দেশের মোট ২৪ জন। যার মধ্যে সব থেকে বেশি জন ৮ জন আছেন তেলেঙ্গানা থেকে৷ তার পরেই দিল্লি’র ৫ জন।

ইঞ্জিনিয়ারিং প্রবেশিকায় বাংলায় শীর্ষে শ্রীমন্তী দে। দিল্লি পাবলিক স্কুল- রুবি পার্কের ছাত্রী শ্রীমন্তী জয়েন্ট এন্ট্রান্স মেন-এ ৯৯.৯৯ পার্সেন্টাইল স্কোর করেছে। বাড়িতে জ্বরে কাবু অবস্থাতেই শ্রীমন্তী জানিয়েছে, এমন ফল হবে সে বিষয়ে ও আত্মবিশ্বাসী ছিল। শ্রীমন্তী কম্পিউটার সায়েন্স নিয়ে IIT- বম্বেতে পড়তে চাইছে। দ্বিতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শ্রীমন্তী পড়েছে সাউথ পয়েন্ট স্কুলে। এর পরে চলে যায় দিল্লী পাবলিক স্কুল রুবি পার্ক-এ। CBSE দশম শ্রেণির পরীক্ষায় পেয়েছিল ৯৮ শতাংশ মার্কস। জয়েন্ট এন্ট্রান্স মেন-এ এই ফলের পরেও রাজ্য জয়েন্টে বসতে চায় শ্রীমন্তী। কিন্তু রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার পাশপাশি, ২ ফেব্রুয়ারি হবে ফিজিক্স অলিম্পিয়াড। ফিজিক্স অলিম্পিয়াডেও বসতে
চাইছে সে।

জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা হয়েছিল গত সপ্তাহে। পরীক্ষায় বসেছিল প্রায় ৮ লক্ষ ৭০ হাজার পরীক্ষার্থী। রেকর্ড সময়ে ফল প্রকাশ করা হল। এই পরীক্ষার ফলের মাধ্যমে সারা দেশের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তি হওয়া যায়। তবে মহামারির আক্রমণে এ বার পরীক্ষায় বসতে পারেননি অনেকেই। জানুয়ারিতে যেখানে ৯.২১ লক্ষ নথিভুক্ত পড়ুয়ার মধ্যে ৮.৬৯ লক্ষ জন পরীক্ষায় বসেছিলেন, সেখানে এপ্রিল থেকে পিছিয়ে সেপ্টেম্বরে হওয়া পরীক্ষায় ৮.৪১ লক্ষের মধ্যে বসতে পেরেছেন ৬.৩৫ লক্ষ জন।

 আরও পড়ুন : লকডাউনে ফাঁকা স্কুলের মধ্যেই মদের আসর, হাতেনাতে ৬ ছাত্রকে ধরলো পুলিশ

Related articles

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...

ISL: ইমামি প্রসঙ্গে বড় বয়ান, চ্যাম্পিয়ন হয়েই মোহনবাগানকে মোক্ষম কটাক্ষ নীতুর

ইস্টবেঙ্গল(East Bengal)  ইমামির (Emami) ভাঙন নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে। আইএসএল(ISL) জয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই  ইস্টবেঙ্গল ক্লাবের...

রেকর্ড গরমে পুড়ছে তেলঙ্গানা! দাবদাহ-লু-এর জোড়া ফলায় মৃত অন্তত ১৬

চলতি মরশুমে দাবদাহ এবং লু-এর ফলে তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৬। রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিশ্চিত করে...

হালিশহর-ভাটপাড়ার পর এবার কাঁথি! ভয় দেখিয়ে পরপর পুরসভা ভাঙছে বিজেপি

মুখে এক কাজে আর এক। ক্যামেরার সামনে বিজেপি নেতৃত্ব বলছেন, কোনও পুরসভা-পঞ্চায়েত-পঞ্চায়েত সমিতি-জেলা পরিষদ আমরা দখল করব না।...