Saturday, June 27, 2026

লকডাউনে ফাঁকা স্কুলের মধ্যেই মদের আসর, হাতেনাতে ৬ ছাত্রকে ধরলো পুলিশ

Date:

Share post:

করোনা মোকাবিলায় দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে রয়েছে। তার ওপর রাজ্যে চলছে সাপ্তাহিক লকডাউন। কার্যত ছুটির দিন। আর সেই সুযোগেই ফাঁকা স্কুল ঘরের মধ্যে চলছে দেদার মদের আসর। না, বাইরের কোনও লোক নয়। মদের আসরে বসেছিল স্কুলেরই ছাত্ররা। আর মদ্যপান করার সময় হাতেনাতে ৬ স্কুল ছাত্রকে ধরে ফেললো মহকুমা প্রশাসন। ঘটনা কোচবিহারের তুফানগঞ্জ এলাকারবেক স্কুলে। জানা গিয়েছে, এমন সামাজিক অবক্ষয়ের ঘটনা নতুন নয়। লকডাউনের শুরু থেকেই এসব চলছে। অবশেষে স্কুল শিক্ষকের স্বীকারোক্তিতে বেরিয়ে এলো তথ্য।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভুবনেশ্বর রায় জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে ছাত্ররা এই ধরণের অপকর্ম করে আসছে। অনেকবার বোঝানো হয়েছে। কিন্তু কাজ হয়নি, বরং হুমকি শুনতে হয়েছে। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপ চান তাঁরা। সেইমতো এদিন ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরও পড়ুন- কংগ্রেসে রদবদল, স্টিয়ারিং নবীনদের হাতে, বাংলার পর্যবেক্ষক জিতিন প্রসাদ

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...