Sunday, March 29, 2026

নবগ্রামের বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, ক্ষুব্ধ সদ্যোজাতর পরিজনরা

Date:

Share post:

এবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল জেলার একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে । হুগলির কোন্নগরের নবগ্রামে একটি বেসরকারি হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন কানাইপুরের বাসিন্দা সোনালী মন্ডল।শুক্রবার তাঁর একটি কন্যা সন্তান হয়। কিন্তু কিছুক্ষণ পরেই ওই সদ্যোজাত শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়। অভিযোগ, সারা দিন কলকাতার বিভিন্ন হাসপাতালে ঘুরেও কোথাও ওই প্রসূতিকে ভর্তি করতে পারেনি পরিজনরা। ফের সদ্যোজাত ও মাকে নবগ্রামের ওই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের অভিযোগ, কোনও চিকিৎসাই হচ্ছে না তাদের ।এমনকি ওই বেসরকারি হাসপাতালের কেউ সদ্যোজাতের পরিবারের সঙ্গে কোনও কথা বলছে না। তবে বিষয়টি নিয়ে নবগ্রামের হাসপাতাল কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছেন।

আরও পড়ুন- লকডাউনে ফাঁকা স্কুলের মধ্যেই মদের আসর, হাতেনাতে ৬ ছাত্রকে ধরলো পুলিশ

Related articles

‘চৈতন্য রহস্য’, উৎপল সিনহার কলম 

জন্মদিন বা মৃত্যুদিন নয়, এ দুইয়ের মধ্যিখানে যা পড়ে থাকে সেটাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কর্ম । এমন কথা বিদ্বজ্জনেরা...

RCB vs SRH: ‘বিরাট’ দাপটে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী আরসিবি 

চ্যাম্পিয়নের মতোই আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার আরসিবি ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তাও আবার...

বেলেঘাটায় শক্তিবৃদ্ধি তৃণমূলের, কুণালের উপস্থিতিতে দলবদল বাম-বিজেপি কর্মীদের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। জনসংযোগের সেই আবহে...

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...