Monday, April 6, 2026

ফের সক্রিয় নিম্নচাপ, ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

Date:

Share post:

বঙ্গোপসাগরে সক্রিয় হচ্ছে নিম্নচাপ। পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যজুড়ে ১১টি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে খবর, আজ শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। জেলাগুলিতে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে।

শনিবার সকাল থেকেই কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাতও হয়েছে। একই চিত্র উত্তরবঙ্গে। এদিন সকাল থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হয়েছে। চলবে রবিবার পর্যন্ত। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পার্বত্য এলাকা দার্জিলিং, কালিম্পং, এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও।

আরও পড়ুন- জন্মদিনেও বারাকপুরে অনাদরে বিভূতিভূষণ, পরে তৃণমূল নেতার উদ্যোগে মাল্যদান

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...