Friday, April 3, 2026

ড্রাগ নিতেন সারা আলি খান থেকে সিমন খাম্বাটা?এবার তাঁরাও জেরার মুখে

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে নয়া মোড়। ইতিমধ্যে ড্রাগ কাণ্ডে গ্রেফতার হয়েছেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী সহ ১০জন। শোনা গিয়েছিল, এনসিবির জেরায় নাকি রিয়া ২৫ জন সেলিব্রেটির নাম করেছিলেন, যারা এই ড্রাগ কাণ্ডে যুক্ত। একটি সূত্র থেকে জানা যাচ্ছে এই তালিকায় নাকি রয়েছেন সারা আলি খান, রকুল প্রীত সিং, ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাটা, সুশান্তের বন্ধু ও প্রাক্তন ম্যানেজার রোহিনী আইয়ার, পরিচালক মুকেশ ছাবড়া সহ অনেকে। রিয়া নাকি জেরায় দাবি করেছেন, এরা সকলেই কখনও না কখনও সুশান্ত এবং তার সঙ্গে বসে ড্রাগ নিয়েছেন। ইতিমধ্যে এই ২৫ জন সেলিব্রিটিকে এনসিবি জেরার জন্য ডেকে পাঠিয়েছে।

রিয়া কাণ্ডে অনেক আগেই অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বলিউডে ড্রাগ সংস্কৃতির কথা প্রকাশ্যে এনেছিলেন। পরিষ্কার জানিয়েছিলেন, প্রযোজক-পরিচালক করণ জোহারের বাড়িতে পার্টি হলেই সেখানে ড্রাগ চলত। রণবীর কাপুর, রণবীর সিং, মহেশ ভাট, আদিত্য চোপড়া রাজীব মাসান্দকে জড়িয়ে অভিযোগ করেছিলেন তিনি। বলেছিলেন এদের ড্রাগ টেস্ট হোক। টানা ১৯ ঘণ্টা জেরায় রিয়া এই ড্রাগ সংস্কৃতির কথা প্রকাশ্যে নিয়ে আসেন। যদিও দাবি করেছিলেন তিনি নিজের ড্রাগ নেন না।

এনসিবি এই ২৫জনকে তলব করার পাশাপাশি শনিবার মুম্বই এবং গোয়ার বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে। এই জায়গাগুলি ড্রাগ লেনদেনের পীঠস্থান বলে লোকমুখে পরিচিত। এই সেলেবদের জেরা করা হলে বহু রাঘব বোয়ালরা যে প্রকাশ্যে চলে আসবেন, তা বলার অপেক্ষা রাখে না। অনেকেই মনে করছেন বেশ কয়েকজন সুপারস্টার এই চক্রের সঙ্গে জড়িত। মুম্বই পুলিশ থেকে প্রশাসন সকলেই বিষয়টি জানে। কিন্তু কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়ার আশঙ্কায় তারা কেউই এই সেলেবদের গায়ে হাত দিতেন না। সুশান্তের মৃত্যু-তদন্ত কোনও গতিপথ না পেলেও আপাতত ড্রাগ কাণ্ড নিয়ে বলিউড শঙ্কা-আশঙ্কার দোলাচলে। এই চক্রের সঙ্গে দুবাই চক্রের যোগাযোগ থাকাটাও অবিশ্বাস্য কোনও ব্যাপার নয় বলে মনে করছেন তদন্তকারীদের একাংশ।

আরও পড়ুন : ড্রাগ-অ্যাডিক্ট কঙ্গনা মাদক চক্রেও যুক্ত, রানাওয়াতের বিরুদ্ধে তদন্তে মুম্বই পুলিশ

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...