Saturday, April 4, 2026

পরীক্ষা শেষ হওয়ার চার দিনের মধ্যে প্রকাশিত হলো জয়েন্ট এন্ট্রান্সের ফল

Date:

Share post:

প্রকাশিত হলো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি- র অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট জানা যাবে। https://jeemain.nta.nic.in/ এই ওয়েবসাইটে ফল জানা যাবে।

মহামারি আবহে গত ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে জয়েন্ট এন্ট্রাসের পরীক্ষা হয়। চলতি বছর জানুয়ারি এবং সেপ্টম্বর মাসে দুই রাউন্ডে পরীক্ষা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, দুই রাউন্ড এর পরীক্ষায় ২৪ জন পরীক্ষার্থী ১০০ পারসেন্টাইল স্কোর করেছেন।

শুক্রবার রাতে টুইট করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। একইসঙ্গে পরীক্ষা শেষ হওয়ার ৪ দিনের মাথায় ফল প্রকাশ হওয়ায়, এই কাজের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এবছর জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা দিয়েছেন ৮ লাখ ৫৮ হাজার পরীক্ষার্থী। ৬৬০টি কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়।কিন্তু এই কঠিন পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরীক্ষা স্থগিত রাখার আর্জি জানিয়ে চিঠি লিখেছিলেন তিনি। মহামারি পরিস্থিতিতে জয়েন্ট এন্ট্রান্স এবং নিট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল একাধিক রাজ্য। পশ্চিমবঙ্গ ছাড়াও এই তালিকায় ছিল মহারাষ্ট্র, পঞ্জাব, রাজস্থান, ঝাড়খণ্ড ও পন্ডিচেরি। কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। পরীক্ষা হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এরাজ্যের মাত্র ২৫ শতাংশ পড়ুয়া পরীক্ষায় বসতে পেরেছেন।

এমনকী পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল একাধিক ছাত্র সংগঠনও। কেন্দ্র সাফাই দিয়েছিল, পরীক্ষার অ্যাডমিট কার্ড চলে এসেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দাবি করেন, ১৭ লক্ষের বেশি পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। এই যুক্তি দেখিয়ে তিনি বলেন, এ থেকে প্রমাণ হয় পরীক্ষার্থীরা পরীক্ষায় বসতে আগ্রহী। তাই পরীক্ষা স্থগিত রাখা সম্ভব না। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন : ফল প্রকাশ JEE Main- এর, বাংলায় শীর্ষে শ্রীমন্তী দে

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...