Saturday, April 4, 2026

বিজিবি-বিএসএফ বৈঠক স্থগিত

Date:

Share post:

খায়রুল আলম, (ঢাকা) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে বৈঠক স্থগিত করা হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ, ১৩ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ছ’দিন ব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নিজস্ব বিমানে ঢাকায় আসার কথা ছিল বিএসএফের প্রতিনিধি দলের।

‘কারিগরি ত্রুটির’ কারণে বিএসএফ’র প্রতিনিধি দলটি ঢাকায় আসতে পারছে না জানানোর পর বৈঠক স্থগিত করা হয়। রবিবার বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মোহম্মদ শরিফুল ইসলাম বিবৃতি দিয়ে এই তথ্য জানান। বিজিবি সদর দফতর থেকে জানানো হয়, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা থেকে নয়া দিল্লি এবং কলকাতা থেকে ঢাকার সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। যে কারণে বিএসএফ প্রতিনিধি দল তাদের নিজস্ব এয়ার ক্র্যাফট নিয়ে ঢাকায় আসার সিদ্ধান্ত জানিয়েছিল। কিন্তু কারগরি ত্রুটির কারণে তারা ঢাকায় আসতে পারছেন না। তাই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর ৬ দিনব্যাপী অনুষ্ঠেয় বৈঠক শুরু করা যাচ্ছে না। সম্মেলনের পরিবর্তিত সময়সূচি এখনও ঠিক হয়নি বলেও জানান তিনি।

আরও পড়ুন-বিজেপির পাখির চোখ বিহার নির্বাচন, পেট্রোলিয়াম সেক্টরে তিন প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...