Tuesday, March 31, 2026

রবীন্দ্র সরোবরে ছটপুজো, পরিবেশ আদালতে বিশেষ আবেদন কেএমডিএ-র

Date:

Share post:

এবার যাতে রবীন্দ্র সরোবরে ছটপুজো করা যায় তারই আর্জি জানানো হল আদালতে। দূষণের হাত থেকে বাঁচাতে গত বছর রবীন্দ্র সরোবরে ছটপুজো বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল পরিবেশ আদালত।
কিন্তু নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে গত বছরেও রবীন্দ্র সরোবরে ছটপুজো করা হয়েছিল । রাজ্য সরকারের যুক্তি ছিল, ধর্মীয় অনুষ্ঠানে মানুষ জড়ো হয়েছিলেন । তাদের ওপরে পুলিশের লাঠি চালানো সম্ভব নয়। এ বার তাই রবীন্দ্র সরোবর চত্বরে ছটপুজো যাতে করা যায়, তা নিয়ে পরিবেশ আদালতে বিশেষ আবেদন করেছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। আগামী ১৭ সেপ্টেম্বর ওই আবেদনের শুনানি হবে।
পরিবেশ আদালত গত বছরই রবীন্দ্র সরোবরের বদলে অন্য কোথাও ছটপুজোর ব্যবস্থা করার জন্য কেএমডিএকে নির্দেশ দিয়েছিল। সেই অনুযায়ী শহরের একাধিক জায়গায় ব্যবস্থাও করেছিল কেএমডিএ। কিন্তু বাস্তবিক দেখা যায়, সেই সব জায়গায় তেমন ভিড় হয়নি। বরং অন্যান্য বছরের মতো সব চেয়ে বেশি ভিড় হয়েছে সেই রবীন্দ্র সরোবরেই।
যদিও রবীন্দ্র সরোবরে ছটপুজো করার জন্য কেএমডিএ কর্তৃপক্ষের সাম্প্রতিক আর্জি নিয়ে প্রশ্ন তুলছেন পরিবেশকর্মীরা। পরিবেশকর্মী সুভাষ দত্ত বলেছেন , ‘‘রবীন্দ্র সরোবরে যদি ফের ছটপুজো হয়, বরাবরের মতোই দূষণের মাত্রাও বৃদ্ধি পাবে।

আরও পড়ুন- রাজ্যপালের সঙ্গে কথা, গ্রেফতারির ভয়ে কঙ্গোনা বিজেপির ‘শেল্টারে’!

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...