Wednesday, June 24, 2026

রাজ্যপালের সঙ্গে কথা, গ্রেফতারির ভয়ে কঙ্গোনা বিজেপির ‘শেল্টারে’!

Date:

Share post:

রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। রবিবার বিকেল সাড়ে চারটেতে রাজভবনে যান কঙ্গনা, সঙ্গে ছিলেন বোন রঙ্গোলি।

এদিনই কঙ্গনা মুম্বই ছাড়বেন। কিন্তু মুম্বই ছেড়ে কোথায় যাবেন তা পরিষ্কার নয়। হিমাচলে যাওয়ার খবর নেই। তাহলে? একটি মহল বলছে, আসলে মহারাষ্ট্র সরকার চাইছে তাঁকে ড্রাগ কাণ্ডে গ্রেফতার করতে। সেই নিয়ে আইনি পথ পরিষ্কার না হওয়া পর্যন্ত তিনি মুম্বইয়ে পা রাখবেন না। একটি মহলের দাবি, তিনি বিজেপির শেল্টারে থাকবেন। আগামী দিনে তিনিই হবেন বিজেপির ট্রাম্প কার্ড।

কঙ্গনার যাত্রাপথ ছিল রীতিমতো চোখে পড়ার মতো। প্রায় দশটি গাড়ির কনভয় এবং পিছনে ধাওয়া করা অসংখ্য মিডিয়ার গাড়ি। রাজ্যপালের সঙ্গে মিনিট কুড়ির সাক্ষাৎকার সেরে বেরিয়ে এসে কঙ্গনা বলেন, আমার সঙ্গে যে অনৈতিক ব্যবহার করা হয়েছে, সেই প্রসঙ্গটি আমি মহামান্য রাজ্যপালকে জানিয়েছি। আমার আশা, আমি ন্যায়বিচার পাব। দেশের প্রত্যেকটি মানুষ বিশেষত মহিলারা এই সিস্টেমের উপর ভরসা রাখেন আস্থা রাখেন। আমি রাজনীতিক নই, কিন্তু আমি ভাগ্যবান এই কারণে যে, রাজ্যপাল তার নিজের মেয়ের মতো আমার কথা শুনেছেন।

আরও পড়ুন-আইপিএল সহ সারা বছর ক্রিকেট লাইভ দেখতে জিওর ধামাকা অফার!

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...