Tuesday, March 24, 2026

গোঘাটে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ, উত্তপ্ত ত্রিবেণীতে অবরোধ

Date:

Share post:

এবার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল গোঘাটে। উদ্ধার করার সময়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাটি গোঘাটের রেল স্টেশন সংলগ্ন এলাকায়।

জানা গিয়েছে, অস্বাভাবিকভাবে মৃত ব্যক্তির বাড়ি গোঘাটের খানাটি গ্রামে। নাম গণেশ রায়(৫৫)। রবিবার সকালে প্রথমে স্থানীয় বাসিন্দারা তাঁকে দেখতে পান। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ। ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

বিজেপিত জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, তৃণমূলের দুষ্কৃতীরা রাতের অন্ধকারে খুন করছে।বারবার তাদের কর্মী সমর্থকদের খুন হতে হচ্ছে তৃণমূলের হাতে।কিন্তু পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না। দোষীদের অবিলম্বে গ্রেফতার করার দাবিতে পথ অবরোধ করে বিজেপি। পাল্টা তৃণমূলের বক্তব্য, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। পারিবারিক বিবাদকে নোংরা রাজনীতির রঙ দিচ্ছে বিজেপি।

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...