Saturday, June 20, 2026

ভারত আমাদের শত্রু হলেও বিরাট রোহিতরা সেই দলে পরে না, বিস্ফোরক রাওয়ালপিন্ডি এক্সপ্রেস

Date:

Share post:

ভারতকে শত্রু দেশ হিসেবে উল্লেখ করলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার । রাওয়ালপিন্ডি এক্সপ্রেস ভারতকে শত্রু বললেও ভারতীয় ক্রিকেটারদের শত্রু মানতে নারাজ।
একটি পাকিস্তানি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেছেন, ভারত শত্রু হলেও বিরাটদের কখনও শত্রু বলতে পারব না। এমনকি পাকিস্তানি ক্রিকেট দল নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন শোয়েব। বিরাট কোহলি ১২ হাজার রান করে ফেলেছেন৷  তবু তাকে নিয়ে কেন সমালোচনা হবে সেই প্রশ্ন তুলেছেন তিনি। শোয়েব স্মরণ করিয়ে দেন রোহিতের তিনটি দ্বি-শতরান রয়েছে। তাই কিভাবে তার সমালোচনা করা সম্ভব তা দেখেও অবাক হয়েছেন তিনি। প্রাক্তন জোরে বোলার বলেছেন, 2010 এর আগে বিরাট আমারই মতো একজন সাধারণ ক্রিকেটার ছিল । কিন্তু ওদের বোর্ড ওকে সাপোর্ট করেছে। অথচ আমাদের এখানে অনেক ক্রিকেটারকেই নষ্ট করে দেওয়া হয়। আমাদের বাবর আজমের সঙ্গে বিরাটের তুলনাটা সত্যি হাস্যকর। ইংল্যান্ডের বিরুদ্ধে যেভাবে পাকিস্তান ল্যাজেগোবরে হয়েছে তারও সমালোচনায় মুখর হয়েছেন তিনি।

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...