Friday, June 26, 2026

সংসদ অধিবেশনের প্রথম দিনেই করোনা- পজিটিভ ২৬ সাংসদ

Date:

Share post:

এমন কিছু হওয়ারই আশঙ্কা ছিলো, হলোও তাই৷

করোনা আবহে এই প্রথম সংসদের অধিবেশন বসেছে সোমবার। মহামারি ঠেকাতে একাধিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। কিন্তু অধিবেশনের প্রথম দিনেই ২৬ জন সাংসদের শরীরে মিলল করোনার ভাইরাস। এর মধ্যে ১৭ জন লোকসভার, ৯ জন রাজ্যসভার ৷

লোকসভায় এ দিন হাজির ছিলেন প্রায় ২০০ জন সাংসদ৷ দর্শকের গ্যালারিতে বসেছিলেন ৩০ জন সাংসদ।অধিবেশনের সময় দুই সাংসদের মধ্যে দূরত্ব বজায় রাখতে, সাংসদদের বেঞ্চে প্লাস্টিকের শিল্ডের ব্যবস্থা করা হয়েছিল। যে বেঞ্চে সাধারণত ৬ জন করে বসেন, সেখানেই ৩ জন সাংসদের বসার ব্যবস্থা করা হয়েছে। সংসদে অধিবেশনের সময় করোনার প্রকোপ রুখতে রবি ও সোমবার প্রত্যেক সাংসদের বাধ্যতামূলক করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। তাতেই প্রথম দিনেই ২৬ জন সাংসদের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত সাংসদদের মধ্যে ১৮ জনই বিজেপির, ২ জন YSR কংগ্রেসের এবং শিবসেনা, DMK এবং RLP-র ১ জন করে সাংসদ। তালিকায় রয়েছেন বিজেপি সাংসদ মীনাক্ষি লেখি, অনন্ত কুমার হেগড়ে ও প্রবেশ সাহিব সিং। সাংসদদের আশঙ্কা, আক্রান্তের সংখ্যা আরও অনেক বৃদ্ধি পাবে৷ কারণ কতজন নিরাপত্তা কর্মী এবং সংসদের কর্মী-অফিসার এই ভাইরাস বহন করছে তা জানা যায়নি।

আরও পড়ুন-প্রশ্নোত্তর পর্বের দাবিতে সরব বিরোধীরা, পাল্টা জবাব প্রহ্লাদ যোশীর

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...