Wednesday, June 3, 2026

কর্মিসভায় কাটমানির অভিযোগ মানলেন স্বয়ং অনুব্রত

Date:

Share post:

এবার কাটমানির অভিযোগ তুললেন স্বয়ং বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁরই জেলার খয়রাশোলে ঠিকাদারকে ৫ টাকার কাজ করাতে গেলে এক টাকা কাটমানি দিতে হয় বলে অভিযোগ করেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বীরভূমের বিভিন্ন বুথে কর্মিসভা করছেন অনুব্রত মণ্ডল। সেখানে একাধিক অভিযোগ উঠছে। কোথাও কাজ হয়নি, তো কোথাও কাজ করতে দেওয়া হচ্ছে না। এমনকী জেলা সভাপতির মুখের উপরে “বাম আমলে ভালো কাজ হয়েছিল” বলে পদ হারাতে হয়েছে নেতাকে।

এই পরিস্থিতিতে এবার কাটমানি লেনদেনের অভিযোগ উঠছে বিভিন্ন সভায়। খয়রাশোলের সভায় কাটমানি লেনদের কথা স্বীকার করে নিলেন খোদ বীরভূমের জেলা সভাপতি। সেই সভাতেই অভিযোগ ওঠে সরকারি কাজের সুফল অনেকসময় সাধারণ মানুষ পাচ্ছে না। এই অভিযোগ শুনে সরব হন অনুব্রত। তিনি বলেন, খয়রাসোলে পাঁচ টাকার কাজ করালে ঠিকাদারকে এক টাকা দিতে হয়। সাধারণ মানুষ কিছু পায় না এটা নয়। কিন্তু সবাই নন, কিছু মানুষ সুবিধা পায়।

লোকসভা ভোটে বুথস্তরে খারাপ ফল নিয়ে পর্যালোচনা হয়। অনেকে অভিযোগ করেন, ব্লক সভাপতিকে জানিয়েও কোনও কাজ হচ্ছে না। কর্মীদের কাজ করতে দেওয়া হচ্ছে না। এইসব কারণেই ফল খারাপ হয়েছে। মৃত্যুর খবরে দেন অনুব্রত মণ্ডল তিনি স্বীকার করেন ঠিকাদারকে কাটমানি দিতে হওয়ার ফলে কাজের মান খারাপ হচ্ছে। একই সঙ্গে সবার কাছে সরকারি সুবিধা পৌঁছাচ্ছে না।

আরও পড়ুন-তৃণমূলে যোগদান বিখ্যাত ফুটবলারের! সঙ্গে ৭০ পরিবার

Related articles

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...