Wednesday, June 24, 2026

বামেদের রক্তদান শিবিরে রক্ত দিয়ে রাজনীতিতে “সক্রিয়” বামপন্থী শ্রীলেখা

Date:

Share post:

বিগত কয়েক বছরে টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে নিবিড় যোগ শাসকদল তৃণমূল কংগ্রেসের। ঘাসফুলের ছাতার তলায় এসে এঁদের মধ্যে অনেকেই জন প্রতিনিধি হয়েছেন। অনেকে আবার তৃণমূলের কোনও সাংগঠনিক পদে আছে। সম্প্রতি, টলি তারকাদের অনেকেই আবার বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে এঁদের মধ্যে কেউ নতুন করে বামেদের হাত ধরেছেন বা সিপিএমে যোগ দিয়েছে, এমনটা শোনা যায় না। আর সেই ব্যতিক্রমী পদক্ষেপই নিলেন টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। “ইনকিলাব দীর্ঘজীবী হোক”, “বিপ্লব দীর্ঘজীবী হোক” কিংবা বামপন্থীদের অন্য সব স্লোগান বলে শ্রীলেখা সগর্বে জানিয়ে দিয়েছেন তিনি সিপিআইএমে যোগদান দিয়েছেন। এটাও জানিয়ে দেন, বরাবরই তিনি বামপন্থায় বিশ্বাসী। হঠাৎ করে যে তিনি সিপিএম হয়েছেন সেটা নয়, কারণ হঠাৎ করে সিপিএম। হওয়া যায় না।

এসব বলেই কিন্তু থেমে থাকেননি অভিনেত্রী। এবার সরাসরি সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই আয়োজিত রক্তদান শিবিরের অংশ নিলেন শ্রীলেখা মিত্র। রক্তদানও করলেন তিনি। তাঁর রক্তদানের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, “ডিওয়াইএফআই এন্টালির আয়োজিত রক্তদান শিবিরে রক্তদান করলাম। তা না হলে আপনাদের সকলকে কীভাবে এগিয়ে আসতে বলি! এই রক্ত সরকারের ব্লাড ব্যাংকে জমা হতে চলেছে। তাই ভাববেন না এটি কোন পার্টির সদস্যদের জন্য।” শ্রীলেখার এমন পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি।

আরও পড়ুন-শুভশ্রীকে টুইটে অভিনন্দন, ভালবাসা মিমির

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...